Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

চারদিনে এক মঞ্চে দু'বার শরদ-অজিত, দুই এনসিপি'র মিশে যাওয়ার জল্পনা মহারাষ্ট্রে

বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপির মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।

চারদিনে এক মঞ্চে দু'বার শরদ-অজিত, দুই এনসিপি'র মিশে যাওয়ার জল্পনা মহারাষ্ট্রে

অজিত পাওয়ার-শরদ পাওয়ার

শেষ আপডেট: 13 May 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় মহারাষ্ট্রের রাজনীতির (Maharastra Politics) কাকা-ভাইপো। গত চারদিনে দু'বার এক মঞ্চে দেখা গেল কাকা শরদ (Sharad Pawar) ও ভাইপো অজিতকে (Ajit Pawar)।

বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপি (NCP)-র মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।

মহারাষ্ট্রে সামনেই পুরসভার ভোট (Civic Election)। সেই ভোটের লড়াই শুরুর আগে এনসিপির দুই দল মিলে গেলে রাজ্য রাজনীতির অনেক অঙ্ক উল্টে যাবে। কংগ্রেসের একাংশ ফের এনসিপি মুখী হতে পারে। এছাড়া চাপে পড়বে সরকারের বড় শরিক বিজেপি ও মেজো শরিক শিবসেনা। দুই এনসিপি মিশে গেলে বিধানসভায় তাদের আসন সংখ্যা শিবসেনাকে ছাপিয়ে যাবে। সেটা বিজেপি র জন্য ভাল নয়। আবার একনাথ শিন্ডের শিবসেনার কথায় কথায় বিরোধিতায় লাগাম পড়বে, মনে করছে রাজনৈতিক মহল।

দু বছর আগে কাকা ভাইপোর বিচ্ছেদ ছিল মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ঘটনা। এনসিপির একাংশকে নিয়ে বেরিয়ে যান অজিত। নির্বাচন কমিশন তাঁর শিবিরকেই মূল এনসিপি হিসাবে মেনে নেয়। শরদের দলের নাম হয় এনসিপি (শরদ)। গত বছর বিধানসভা ভোটে বিজেপি জোটের শরিক অজিতের এনসিপি ভাল ফল করার পর থেকেই দুই শিবিরে মিশে যাওয়ার প্রস্তাব সামনে আসে। অল্পদিনের মধ্যে দুই দল মিশে যাবে বলে খবর।


```