Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

স্কুটিতে বেঁধে পথকুকুরকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ব্যক্তি, চিৎকারেও কমল না গতি, ছিঃ ছিঃ নেটপাড়ায়

রেলওয়ে কলোনি এলাকায় স্কুটিতে বেঁধে এক পথকুকুরকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। ঘটনাটি পুলিশকে জানিয়েছেন স্থানীয় কয়েকজন পশুপ্রেমী, যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্কুটিতে বেঁধে পথকুকুরকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ব্যক্তি, চিৎকারেও কমল না গতি, ছিঃ ছিঃ নেটপাড়ায়

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 August 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: পথকুকুরের জন্য অতিষ্ট রাজধানীর লোকজন। সুপ্রিম কোর্ট সোমবার সমস্ত কুকুরকে দিল্লি এনসিআর থেকে সরিয়ে আশ্রয়স্থলে পাঠানোর নির্দেশ দেয়। দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। কুকুর কামড়ায়, বাচ্চারা সুরক্ষিত নয় ইত্যাদি কারণ দেখিয়ে কুকুরকে ইতিমধ্যে কালপ্রিট বানিয়ে ফেলেছে দেশের একাংশ। কিন্তু এই পরিস্থিতিতেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে দেখা গেল ঠিক উল্টো চিত্র। চরম অত্যাচারের শিকার এক পথকুকুর।

রেলওয়ে কলোনি এলাকায় স্কুটিতে বেঁধে এক পথকুকুরকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। ঘটনাটি পুলিশকে জানিয়েছেন স্থানীয় কয়েকজন পশুপ্রেমী, যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রায় ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি একটি স্কুটিতে। স্কুটির পিছনে লম্বা দড়ি দিয়ে বাঁধা কুকুরটি রাস্তায় ছটফট করছে, চিৎকার করছে, অথচ গাড়ি থামছে না। দৃশ্যটি দেখে আশপাশের মানুষ হতবাক।

ঘটনাস্থলে উপস্থিত কিছু পশুপ্রেমী এগিয়ে এসে প্রতিবাদ জানান এবং মোবাইলে সবটা রেকর্ড করেন। তাঁদের বাধার মুখে স্কুটি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই কুকুর বাচ্চাদের কামড়াচ্ছিল, তাই আমরা নিয়ে যাচ্ছি।’

এর পরবর্তী পদক্ষেপে পুলিশ চিহ্নিত অভিযুক্তদের সঙ্গে কী করল, তা জানা যায়নি। তবে ছিঃ ছিঃ করছে সকলে।


```