Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সাভারকর মানহানি মামলা: রাহুলের জামিন মঞ্জুর নাসিকের আদালতে, সমস্ত অভিযোগ অস্বীকার কংগ্রেস নেতার

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতিরিক্ত মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট আরসি নারওয়াদিয়ার সামনে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে জানান।

সাভারকর মানহানি মামলা: রাহুলের জামিন মঞ্জুর নাসিকের আদালতে, সমস্ত অভিযোগ অস্বীকার কংগ্রেস নেতার

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 July 2025 19:48

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নাসিকের একটি আদালত (Court) বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সাভারকর (Savarkar) প্রসঙ্গে মানহানিকর মন্তব্যের মামলায় জামিন (Bail) দিয়েছে। ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’র সময় হিন্দুত্ববাদী চিন্তাবিদ বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অতিরিক্ত মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট আরসি নারওয়াদিয়ার সামনে হাজির হয়ে নিজেকে নির্দোষ বলে জানান।

নাসিকের বাসিন্দা এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার দেবেন্দ্র ভূতাডা ভারতীয় ন্যায়সংহিতার ৫০০ (মানহানি) এবং ৫০৪ (ইচ্ছাকৃত অপমানের মাধ্যমে শান্তিভঙ্গের সম্ভাবনা সৃষ্টি) ধারায় এই ফৌজদারি মামলা দায়ের করেন।

রাহুল গান্ধীর আইনজীবীরা তাঁর পক্ষে জামিনের আবেদন করলে আদালত ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে হিঙ্গোলিতে এক সাংবাদিক সম্মেলন ও যাত্রার সময়কার বক্তৃতায় রাহুল গান্ধীর মন্তব্য সাভারকরের সুনাম ক্ষুণ্ণ করেছে। অভিযোগকারী বলেন, “স্বাধীনতা আন্দোলনে সাভারকরের অবদান ও নৈতিক কাজকে কলঙ্কিত করার উদ্দেশ্যেই এই বক্তব্য।”

অভিযোগে আরও বলা হয়, রাহুল দাবি করেছিলেন যে সাভারকর ক্ষমা চেয়ে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন এবং পরে তাদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল গান্ধীর বিরুদ্ধে পুণেতেও সাভারকরের আত্মীয়ের পক্ষ থেকে আরেকটি মানহানির মামলা দায়ের হয়েছে।


```