Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মার্কিন শুল্ক-চাপের মধ্যেই ভারতে আসছেন পুতিন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথম সফর

তাৎপর্যপূর্ণভাবে পুতিনের ভারত সফরের খবর এমন সময়ে সামনে এল যখন রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক টানাপড়েনের মুখে পড়েছে।

মার্কিন শুল্ক-চাপের মধ্যেই ভারতে আসছেন পুতিন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই প্রথম সফর

ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 August 2025 23:09

দ্য ওয়াল ব্যুরো: আগামী ডিসেম্বর মাসে ভারতে (India) আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ক্রেমলিন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমন্ত্রণ তিনি আগেই গ্রহণ করেছিলেন। সেই প্রেক্ষিতেই পুতিনের ভারত সফর নিশ্চিত। তবে ঠিক কবে তিনি আসবেন সেই তারিখ এখনও নির্ধারিত হয়নি।

তাৎপর্যপূর্ণভাবে পুতিনের ভারত সফরের খবর এমন সময়ে সামনে এল যখন রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক টানাপড়েনের মুখে পড়েছে (US India Tariff War)।

প্রসঙ্গত, সেপ্টেম্বরেই চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকেই মোদীর সঙ্গে দেখা করবেন পুতিন। তবে ডিসেম্বরের সফর বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে পুতিনের প্রথম ভারত সফর।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন। ফলে মার্কিন বাজারে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধকে অর্থ জোগাচ্ছে।

তবে নয়াদিল্লি এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, ভারতের তেল আমদানি পুরোপুরি বাজারভিত্তিক সিদ্ধান্ত। দেশের স্বার্থই এখানে প্রধান। সেই সঙ্গে ভারত এও মনে করিয়ে দিয়েছে যে, ইউরোপ-সহ আরও বহু দেশ এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে। তাই শুধুমাত্র ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপানো অন্যায়।

রাশিয়াও এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে। মার্কিন শুল্ক আরোপকে তারা ‘অন্যায্য’ ও ‘দ্বিচারিতা’ বলে তোপ দেগেছে। মস্কোর তরফে মন্তব্য করা হয়েছে - ভারতীয় পণ্যের জন্য যদি আমেরিকার বাজার বন্ধ হয়, তবে রাশিয়া প্রস্তুত রয়েছে বিকল্প বাজার হিসেবে।

বিশেষজ্ঞদের মতে, পুতিনের আসন্ন সফরে জ্বালানি, অর্থনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মূলত আলোচনা হবে। সোভিয়েত আমল থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়া ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। এই সফরে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


```