৭০০ ফুট গভীর কুয়োর অন্ধকারে আটকে থাকা ছোট্ট চেতনার নিস্তব্ধতা সবাইকে তাড়া করে ফিরেছে এই ১০ দিন ধরে। তার ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত শরীর, তার মায়ের আকুল কান্না আর উদ্ধারকর্মীদের অনবরত শ্রম-- সবকিছু মিলে নির্মম একটা সময়ের সাক্ষী কোটপুতলি। মাটির অনেক নীচে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ফুটফুটে এক শিশু। সবাই অসহায়।
এ যেন শুধু একটা দুর্ঘটনা নয়, মানুষের ধৈর্য আর আশার এক অগ্নিপরীক্ষা। মেয়েটিকে ফিরে পাওয়ার জন্য দিনরাত সংগ্রাম করে চলা উদ্ধারকর্মীরাও জান লড়িয়ে দিয়েছেন। সে লড়াই শেষ হতে চলেছে আজ, বুধবার। কিন্তু প্রশ্ন একটাই, চেতনার নিস্তব্ধ শরীর কি আবার প্রাণের স্পন্দনে ফিরবে?
উত্তর জানা নেই কারও।


.jpeg)