Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়ার তাস হতে পারেন ডিএমকে-র শিবা

 এনডিএ জোট প্রার্থী বাছাই পর্ব সেরে ফেলার পরপরই ইন্ডিয়া জোটও মোটামুটি উপরাষ্ট্রপতি পদে দৌড়ের ঘোড়া বেছে ফেলতে চলেছে। ইন্ডিয়া জোটের অন্দরমহলের সূত্রে জানা গিয়েছে, ডিএমকে-র রাজ্যসভা সদস্য তিরুচি শিবা খুব বিরোধী শিবিরের প্রার্থী হতে চলেছেন।

উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়ার তাস হতে পারেন ডিএমকে-র শিবা

ডিএমকে-র রাজ্যসভা সদস্য তিরুচি শিবা। ফাইল ছবি।

শেষ আপডেট: 18 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের আগে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শাসক এনডিএ এবং বিরোধী ইন্ডিয়া জোটের মহারণ শিয়রে এসে দাঁড়িয়েছে। এনডিএ জোট প্রার্থী বাছাই পর্ব সেরে ফেলার পরপরই ইন্ডিয়া জোটও মোটামুটি উপরাষ্ট্রপতি পদে দৌড়ের ঘোড়া বেছে ফেলতে চলেছে। ইন্ডিয়া জোটের অন্দরমহলের সূত্রে জানা গিয়েছে, ডিএমকে-র রাজ্যসভা সদস্য তিরুচি শিবা খুব বিরোধী শিবিরের প্রার্থী হতে চলেছেন।

সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস এই লড়াইয়ে থাকবে না বলেই আন্দাজ ছিল। সেক্ষেত্রে মোদীর দল বিহার থেকে কাউকে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু, শেষপর্যন্ত একেবার মাটি ফুঁড়ে বের করে আনা অতি সাধারণ একজনকে বাছাই করে এনডিএ দক্ষিণী রাজনীতিকে গুরুত্ব দেওয়ায় ইন্ডিয়া জোট তামিল রাজনীতিককে মুখ হিসাবে বেছেছে।

আজ, সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী দলগুলির বৈঠকে সরকারিভাবে তিরুচি শিবার নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচনে মহারাষ্ট্রের রাজ্যপাল তথা সঙ্ঘ পরিবারের ঘনিষ্ঠ নেতা, সর্বোপরি তামিলনাড়ু বিজেপির একজন বড়মাপের ও শ্রদ্ধেয় সিপি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে এনডিএ। তাই এরকম একজন প্রার্থীর মোকাবিলা করতে তামিল নেতাকেই বেছে নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের খবর।


```