ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 8 April 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা মহিলাকে (Pregnant Woman) ইট দিয়ে নির্মম হামলা স্বামীর (Husband)! সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হায়দরাবাদের (Hyderabad) এই ঘটনা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এবং দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম বাশারত (Basharath)। পেশায় ইন্টিরিয়র ডিজাইনার (Interior Designer), ৩২ বছর বয়সি এই ব্যক্তি কলকাতার (Kolkata) বাসিন্দা শাবানাকে (Shabana) ভালবেসে বিয়ে করেছিলেন। তাঁদের প্রথম পরিচয় হয় ২০২৩ সালের জানুয়ারি মাসে, রাজস্থানের (Rajasthan) আজমীর দরগায়। একটি অটোয় যেতে যেতে কথা হয় এবং পরে সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের মে মাসে বাশারত কলকাতায় গিয়ে শাবানার পরিবারের সঙ্গে দেখা করেন। ওই বছরের অক্টোবর মাসেই তাঁরা কলকাতায় বিয়ে করেন। এর পরে শাবানা কলকাতা ছেড়ে হায়দরাবাদে স্বামীর সঙ্গে থাকতে চলে আসেন। তবে সংসারে ধীরে ধীরে পারিবারিক সমস্যা দেখা দেয়।
জানা যায় ২৯ মার্চ শাবানা দুর্বলতা ও বমি হওয়ার কারণে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তখন তিনি হাসপাতাল কর্মীদের জানান, তাঁর স্বামী তাঁর উপর নিয়মিত শারীরিক নির্যাতন চালাচ্ছেন।
অভিযোগ, এর পরে ১ এপ্রিল রাত প্রায় ১০টা নাগাদ বাশারত হাসপাতালে যান শাবানাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু শাবানা যেতে রাজি হননি। এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাশারত খেপে গিয়ে শাবানাকে হাসপাতালের সামনে রাস্তায় নিয়ে যান টেনেহিঁচড়ে।
Brutal.!!????
— Chandra???? (@Chandra4Bharat) April 7, 2025
Mohammad Basharat attacked his pregnant wife, Shabana Parveen with a ciment brick and fled from the scene in Hafeezpet, Hyderabad.!!
She's in coma due to severe head injuries and now fighting for her life.!!
PS: It was a love marriage ???? pic.twitter.com/o9djwTagpI
এর পরে তিনি রাস্তার ধার থেকে দুটি সিমেন্টের ইঁট তুলে নিয়ে শাবানার মাথা ও বুকে উপর্যুপরি মারতে থাকেন। পুলিশের দাবি, প্রায় ১২-১৪ বার ইট দিয়ে আঘাত করেন বাশারত। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাসপাতালের কর্মীরা ছুটে গিয়ে শাবানাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন, তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে ২ এপ্রিল রাতে অভিযুক্ত বাশারতকে গ্রেফতার করে পুলিশ।