Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

শিকল দিয়ে বাঁধতে হবে চাকা, বরফ সরাতে লাগবে বেলচাও! গাড়ি চালকদের জন্য কড়া নিয়ম সিকিমে

সিকিমে বেড়াতে গিয়ে হামেশাই বরফের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

শিকল দিয়ে বাঁধতে হবে চাকা, বরফ সরাতে লাগবে বেলচাও! গাড়ি চালকদের জন্য কড়া নিয়ম সিকিমে

ফাইল ছবি

শেষ আপডেট: 28 December 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ। এবার সিকিমের গাড়ি চালকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল গ্যাংটক পুলিশ। একেই শীতের মরসুম, তার উপরে বছর শেষের কারণে সেখানে ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটকরা এসে যাতে কোনওরকম সমস্যায় না পড়েন তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্যাংটক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যটকদের ঘোরানোর সময় গাড়িতে অবশ্যই রাখতে হবে মোটা চেনের শিকল। রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে চাকার সঙ্গে শিকল বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরফ সরানোর জন্য গাড়িতে বেলচা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সিকিমে বেড়াতে গিয়ে অনেক সময় বরফের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। মাঝরাস্তায় গাড়ি আটকে যাওয়া থেকে শুরু করে একাধিক দুর্ঘটনার খবরও সামনে আসে। কিন্তু শীতকালে দুর্ঘটনার প্রবণতা কয়েকগুণ বেড়ে যায়। তুষারপাতের জেরে বন্ধ হয়ে পড়ে একাধিক রাস্তা। সবসময় ভারতীয় সেনার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না।

বছর শেষে সিকিমে উপচে পড়া ভিড়। গ্যাংটক হোক বা জুলুক, জিরো পয়েন্ট হোক বা বাবা মন্দির সব জায়গাতেই একই ছবি। এমন আবহে আনন্দ করতে এসে যাতে পর্যটকদের কোনও সমস্যা না হয় সে বিষয়ে নজর পুলিশের।

পুলিশের তরফে আরও নির্দেশ, না থুলা যাওয়ার জন্য এই নিয়ম মানতেই হবে। শেরথাং চেক পোস্টে চলবে কড়া নজরদারি। পর্যটকদের ঘোরানোর জন্য সমস্ত গাড়িকে সকাল সাড়ে ১০টার আগে তিন মাইল চেক পোস্ট অতিক্রম করতেই হবে। এছাড়া বিকেল ৫টার মধ্যে সব গাড়িকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৩ সালের পর থেকে ধস-বন্যার জন্য উত্তর সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পর্যটকদের প্রবেশ। বড়সড় প্রভাব পড়ে মঙ্গন জেলায়। মূল ভূখণ্ডের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছিল জায়গাটা। লোনার্ক হ্রদ বিপর্যয়ের পরে উত্তর সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তবে পুজো মিটতেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে সিকিম।


```