Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

'মুন্ডু' পরে উৎসবে অংশ নিলেন প্রধানমন্ত্রী! পোঙ্গল উদযাপনের ভিডিও ভাইরাল 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা ধুতির উপর কালো কোট পরেছেন প্রধানমন্ত্রী। গায়ে চাপিয়ে নিয়েছেন শাল। এল মুরুগানের দিল্লির বাসভবনে ঢুকতে দেখা যাচ্ছে তাঁকে।

'মুন্ডু' পরে উৎসবে অংশ নিলেন প্রধানমন্ত্রী! পোঙ্গল উদযাপনের ভিডিও ভাইরাল 

শেষ আপডেট: 14 January 2024 16:56

দ্য ওয়াল ব্যুরো: 'মুন্ডু' পরে পুজো করছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই পড়েছেন। দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী পোশাকের নাম মুন্ডু। বাংলার ধুতির মতো দেখতে একটি পোশাক, যা পরা হয় লুঙ্গির মতো করে। সেই পোশাক পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের দিল্লির বাড়িতে পোঙ্গল উৎসবে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। বুধবারের সেই অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা ধুতির উপর কালো কোট পরেছেন প্রধানমন্ত্রী। গায়ে চাপিয়ে নিয়েছেন শাল। এল মুরুগানের দিল্লির বাসভবনে ঢুকতে দেখা যাচ্ছে তাঁকে। পন্ডিচেরির লেফটেন্যান্ট গর্ভনর এবং তেলঙ্গনার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজনও উপস্থিত ছিলেন সেখানে। মোদীজিকে দেখা গেছে, একটি পাত্র থেকে কিছু খাদ্যদ্রব্য নিয়ে আগুনের উপর বসানো হাঁড়ির মধ্যে ফেলে দিতে। তারপর মণ্ডপের দিকে এগিয়ে যান তিনি। তারপর গরুর গলায় মালা পরিয়ে সেটিকে খাবার খাওয়ান তিনি। তারপর উপস্থিত জনতা পোঙ্গলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। 

দেখুন সেই ভিডিও: 


```