Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কোচিং সেন্টার নয়, কোটায় পড়ুয়া মৃত্যুর দায় কাদের? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ বলেছে, “কোটার কোচিং ইনস্টিটিউটগুলিকে দোষ দেওয়া যায় না।"

কোচিং সেন্টার নয়, কোটায় পড়ুয়া মৃত্যুর দায় কাদের? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 22 November 2023 14:03

দ্য ওয়াল ব্যুরো: কোটার কোচিং সেন্টারগুলি কি সত্যিই পড়ুয়াদের পড়াশোনার যোগ্য? নাকি সেগুলি এক একটা ফ্যাক্টরি? এই নিয়ে তর্কের শেষ নেই। কোটায় পড়তে গিয়ে একের পর এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় বারবার এই প্রশ্ন উঠেছে। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কোচিং সেন্টারগুলিকে। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ঘটনার জন্য দায়ী করেছে পড়ুয়াদের অভিভাবকদেরই।

দেশের শীর্ষ আদালত জানিয়েছে, রাজস্থানের কোটার প্রবেশিকা কোচিং হাবগুলিতে পড়ুয়াদের উপর অযাচিত চাপ দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলিকে নয়, অভিভাবকদেরই দায়ী করতে হবে। একের পর এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনার জেরে কোটার বেসরকারি কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করার আবেদন করা হয়েছিল আদালতে। তার শুনানিতেই এমন মন্তব্য করে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ বলেছে, “কোটার কোচিং ইনস্টিটিউটগুলিকে দোষ দেওয়া যায় না। এর দোষ অভিভাবকদেরই। তাঁরা এই প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের সন্তানদের উপর অযাচিত চাপ দিচ্ছেন, যা পূরণ করতে গিয়ে হাবুডুবু খাচ্ছে পড়ুয়ারা। এর ফলে নিজেদের জীবন শেষ করে দিচ্ছে।”

উল্লেখ্য, কোটাকে যেমন এডুকেশন হাববলে চেনেন সকলে, তেমন সুইসাইড সিটিও বলেন কেউ কেউ। প্রদীপের নীচে অন্ধকারের মতো কোটার স্টেলে হস্টেলে এটাই ছবি। চলতি বছরের হিসেব দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। প্রায় ২৫ জন পড়ুয়া আত্মহত্যা করেছে শুধুমাত্র এবছরেইআর সবার আত্মহত্যার পিছনে কারণ মূলত একটাই, পড়াশোনার চাপ!

তবে আত্মহত্যার সংখ্যা শুধুই একটা অঙ্ক এখানে! কোটা সেই কোটাতেই আছে। আত্মহত্যা যতই বাড়ুক, কোটার গৌরব কোনও অংশে ম্লান হয়নি! না পারার অবসাদ, আত্মহত্যার মতো রূঢ় বাস্তব এখানে ফিকে হয়ে যাচ্ছে। কোটায় ছেলেমেয়েদের পড়তে পাঠানোয় অভিভাবকদের যে প্রবণতা, তাতেও ভাটা পড়েনি। তাই পড়ুয়া যেমন বাড়ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে আত্মহত্যার হারও।


```