Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'অপারেশন সিঁদুর'-এর পরও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় ফের গুলিবর্ষণ

'অপারেশন সিঁদুর' হওয়ার আগে প্রায় টানা ১০ দিনের ওপর লাগাতার সীমান্তে গুলি চালিয়ে গেছে পাকিস্তান। 'নিয়ম' করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা।

'অপারেশন সিঁদুর'-এর পরও শিক্ষা নিচ্ছে না পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় ফের গুলিবর্ষণ

ফাইল ছবি

শেষ আপডেট: 8 May 2025 07:18

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম কাণ্ডের বদলা (Jammu Kashmir Terror Attack) নিয়ে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় হামলা করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, পাকিস্তান যদি আবার আক্রমণের চেষ্টা করে তাহলে ফল আরও খারাপ হবে। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানেই। বুধবারের পর বৃহস্পতিবারও সীমান্তে (LoC) গুলিবর্ষণ করছে তারা। ভোর থেকেই কুপওয়ারায় গুলির লড়াই চলছে। 

'অপারেশন সিঁদুর' হওয়ার আগে প্রায় টানা ১০ দিনের ওপর লাগাতার সীমান্তে গুলি চালিয়ে গেছে পাকিস্তান। 'নিয়ম' করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা। তবে ভারতের এয়ারস্ট্রাইকের পর মনে করা হয়েছিল যে বদলাবে পাক সেনার মতিগতি। কিন্তু তেমনটা হয়নি। বুধবার ভোররাতেই কাশ্মীরে নিরপরাধ, নিরস্ত্র গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়েছিল পাক সেনা। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তারপর বৃহস্পতিবার ফের সীমান্তে গুলিবর্ষণ করা হচ্ছে। 

গত দিনের মতো এদিনও সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। কুপওয়ারার কারনা এলাকায় কোনও রকম প্ররোচনা ছাড়াই গুলি চালিয়ে যাচ্ছে তারা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। পাক সেনার হামলার পাল্টা প্রতিরোধ করছে ভারতীয় সেনাবাহিনীও। 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নেওয়ার পর ইতিমধ্যে ফের সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারই সেই বৈঠক হওয়ার কথা। তাতে কেন্দ্রের তরফে বিরোধী দলগুলিকে 'অপারেশন সিঁদুর' নিয়ে ব্রিফ করা হবে বলে সূত্রের খবর। তার মধ্যে জম্মু-কাশ্মীরের সীমান্তে লাগাতার উত্তেজনা কেন্দ্রের কপালে চিন্তার ভাঁজ তৈরি করে রাখছে। কারণ পাকিস্তানের তরফে আবার 'বদলা' নেওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে।


```