Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভারত ছাড়ার নোটিস সারদা কুকরেজাকে, ৩০ বছর ওড়িশার গৃহবধূ এই মহিলা জন্ম সূত্রে পাকিস্তানি

৫৪ বছর বয়সি এই মহিলাকে বলা হয়েছে, তিনি যেন দ্রুত নিজের দেশে ফিরে যান। কারণ তাঁর কাছে ভারতে থাকার ভিসা নেই।

ভারত ছাড়ার নোটিস সারদা কুকরেজাকে, ৩০ বছর ওড়িশার গৃহবধূ এই মহিলা জন্ম সূত্রে পাকিস্তানি

ওডিশার গৃহবধূ এই মহিলা জন্ম সূত্রে পাকিস্তানি

শেষ আপডেট: 27 April 2025 12:58

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে (Kashmir) জঙ্গিহানার (terror attack) জেরে অবিলম্বে ভারত (India) ছাড়তে বলা হয়েছে পাকিস্তানি নাগরিকদের (Pakistani citizens)। সেই তালিকায় আছে ওডিশার বোলাঙ্গিরের (Bolangir, Odisha) বাসিন্দা সারদা কুকরেজা (Saroda kukeja) । ৫৪ বছর বয়সি এই মহিলাকে বলা হয়েছে, তিনি যেন দ্রুত নিজের দেশে ফিরে যান। কারণ তাঁর কাছে ভারতে থাকার ভিসা (Visa) নেই। অবিলম্বে সরকারি নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বোলাঙ্গির জেলার পুলিশ সুপারের ইস্যু করা নোটিসে। ওডিশা রাজ্য সরকার সব মিলিয়ে ১২জন পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়তে বলেছে বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছে।

সারদা কুকরেজা অবশ্য ভারত ছাড়তে নারাজ। তাঁর কথায় পাকিস্তান আমার দেশ নয়। ওখানে আমার কেউ নেই। সেই ছোটবেলায় ভারতে চলে এসেছি। এখানে বড় হওয়া, বিয়ে, দুই ছেলে-ছেলে বউ, নাতি-নাতনিদের ছেড়ে কী করে পাকিস্তানে ফিরব! তাঁকে পরিবারের থেকে আলাদা না করতে ভারত সরকারের প্রতি আর্জি জানিয়েছেন মহিলা।

বোলাঙ্গির পুলিশ নোটিসে মহিলাকে লিখেছে, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী আপনার ভারতে থাকার কোনও ধরনের ভিসা নেই। আপনাকে তাই দ্রুত এ দেশ ছাড়তে হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, তাঁর ছেলেরা যেহেতু ভারতে জন্মেছে তাই তারা এ দেশের নাগরিক। যদিও জন্মসুত্রে নাগরিকত্ব পাওয়ার এই ধারাও এখন আর চালু নেই।

অন্যদিকে, সারদা কুকরেজার দাবি, আমি ভারতীয়। আমার পরিবার ভারতীয়। আমার আধার কার্ড, ভোটার কার্ড আছে। ভারতের নাগরিকত্বের জন্য তিরিশ বছরে বহুবার আবেদন করেছি। সাড়া পাইনি। নাগরিকত্ব ছাড়া কীভাবে তিনি ভোটার হলেন সেই প্রশ্নও উঠেছে এই সুত্রে।

মহিলার পাসপোর্টের (Passport) তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের সুকুর জেলায় ১৯৭০-এ জন্মেছেন। ১৯৭৮ সালে তাঁর বাবা পরিবার নিয়ে ভারতে বেড়াতে আসেন। ৬০ দিন ভারতের নানা জায়গায় বেড়ানোর পর তিনি আর পরিবার নিয়ে ফিরে যাননি। বিয়ের আগে সারদার পদবি ছিল বাই। তাঁর দাবি, পাকিস্তান সম্পর্কে আমার কোনও ধারণা নেই। আমি এমনকী কখনও সে দেশের কারও সঙ্গে ফোনেও কথা বলিনি।


```