Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

প্রয়াত রতন টাটার সাম্রাজ্যের উত্তরসূরি হলেন ইনি, জানেন তাঁর পরিচয়?

এদিন সকালে টাটা ট্রাস্টস বোর্ডের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতিক্রমে নোয়েলকে রতন টাটার উত্তরসূরি নির্বাচিত করা হয়।

প্রয়াত রতন টাটার সাম্রাজ্যের উত্তরসূরি হলেন ইনি, জানেন তাঁর পরিচয়?

নোয়েল টাটা

শেষ আপডেট: 11 October 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত রতন টাটার উত্তরসূরি হিসেবে টাটা ট্রাস্টের কর্ণধার হলেন নোয়েল টাটা। শুক্রবার এক বৈঠকে রতন টাটার সৎভাই নোয়েল টাটাকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। টাটা ট্রাস্ট হল টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার হোল্ডার। এদিন সকালে টাটা ট্রাস্টস বোর্ডের বৈঠক বসে। সেখানে সর্বসম্মতিক্রমে নোয়েলকে রতন টাটার উত্তরসূরি নির্বাচিত করা হয়।

সন্তানহীন রতন টাটার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা বহু দিনের। এই আবহে নোয়েল টাটা এবং তাঁর সন্তানদের নাম সামনে এসেছিল। সেই মতো আজ রিপোর্টে দাবি করা হল, রতনের স্থলাভিষিক্ত হলেন নোয়েল। নোয়েল টাটা এবং তাঁর সন্তানরা টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় শীর্ষ স্থানীয় পদে আছেন। রতনের সৎ ভাই নোয়েল। রতনের বাবা নভল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নোয়েল। তিনি বর্তমানে টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। তিনি টাটার বিভিন্ন সংস্থার বোর্ডে ছিলেন আগে থেকেই। 

নোয়েল টাটা ওয়েস্টসাইড, জুডিও-র মালিক সংস্থা ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট সংস্থার চেয়ারম্যান পদে আছেন। এছাড়া টাইটান এবং টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান পদেও আছেন।

নোয়েল টাটা সাসেক্স ইউনিভার্সিটি (ইউকে) থেকে স্নাতক এবং ফ্রান্সের INSEAD থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম (IEP) সম্পন্ন করেছেন।নোয়েল এর আগে ব্রিটেনের নেসলেতে কাজ করেছেন।নোয়েল টাটা আসলে একজন আইরিশ নাগরিক। পালোনজি মিস্ত্রির কন্যাকে বিয়ে করেছেন তিনি। যিনি টাটা সন্সের একক বৃহত্তম শেয়ার হোল্ডার ছিলেন। নোয়েল টাটার তিন সন্তান- লেয়া, মায়া এবং নেভিল।


```