Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সংসদে রং-বোমা ছোড়ার ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার! তার বাড়িতেই আশ্রয় নিয়েছিল ললিত

শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সংসদে গ্যাংস্টার হামলার ঘটনায় যোগ রয়েছে তার। দীর্ঘক্ষণের জেরার ভিত্তিতে তারপরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে। 

সংসদে রং-বোমা ছোড়ার ঘটনায় ষষ্ঠ অভিযুক্ত গ্রেফতার! তার বাড়িতেই আশ্রয় নিয়েছিল ললিত

শেষ আপডেট: 16 December 2023 16:45

দ্য ওয়াল ব্যুরো: সংসদে রং বোমা ছোড়ার ঘটনায় ষষ্ঠ অভিযুক্তকেও গ্রেফতার করা হল। শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার সংসদে গ্যাংস্টার হামলার ঘটনায় যোগ রয়েছে তার। দীর্ঘক্ষণের জেরার ভিত্তিতে তারপরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে। 

রাজস্থানের নাগৌর জেলার বাসিন্দা মহেশ গত ১৩ ডিসেম্বর দিল্লিতে এসেছিলেন। সেই দিনেই লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে ক্যানিস্টার থেকে হলুদ রঙের গ্যাস স্প্রে করতে করতে নিচে ঝাঁপ দেন দুই যুবক সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন। তাঁদের মুখে স্লোগান ছিল 'তানাসাহি নেহি চলেগা' অর্থাৎ স্বৈরাচার চলবে না।

সেই ঘটনায় ওই ২ জন সহ আরও ৩ জনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। বুধবারের হামলার মাস্টারমাইন্ড বলা হচ্ছে যাকে সেই ললিত ঝাকেও বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে গ্রেফতার করেছিল পুলিশ। হামলার ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। পুলিশ জানতে পেরেছে, সেই সময় তার ঠিকানা ছিল রাজস্থানে মহেশের বাড়ি। এমনকী, ললিতের সঙ্গে হাত মিলিয়ে মহেশই ৪ জনের মোবাইল ফোন নষ্ট করে দিয়েছিল।

ঘটনায় গ্রেফতার হওয়া তরুণী নীলমের সঙ্গেও সারাক্ষণই যোগাযোগ ছিল মহেশের। নীলম এবং অমল শিন্ডে নামে দুই যুবক-যুবতী সেদিন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল। আর তাদেরই দুই বন্ধু ঢুকেছিল ভিতরে। ললিত এবং মহেশ দুজনেই বৃহস্পতিবার একসঙ্গে গিয়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। ললিতকে প্রায় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলেও মহেশকে টানা প্রায় দুদিন জেরা করার পর গ্রেফতার করলে পুলিশ। তার তুতো ভাই কৈলাসকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।


```