Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

প্রথম রূপান্তরকামী অধ্যাপক পেল কর্নাটকের বিশ্ববিদ্যালয়, রেনুকার গল্প শুনলে অবাক হবেন

২৭ বছর বয়সে কন্নড় ভাষায় পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন রেনুকা।

প্রথম রূপান্তরকামী অধ্যাপক পেল কর্নাটকের বিশ্ববিদ্যালয়, রেনুকার গল্প শুনলে অবাক হবেন

কে এন রেনুকা পুজার

শেষ আপডেট: 28 December 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি হল কর্নাটকে। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে এবার অতিথি শিক্ষক (Guest Lecturer) হিসেবে নিযুক্ত হলেন এক রূপান্তরকামী। জানা গেছে, বিজয়নগর শ্রী কৃষ্ণদেবরায়া বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত করা হয়েছে কে এন রেনুকা পুজারকে।

২৭ বছর বয়সে কন্নড় ভাষায় পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন। জানা গেছে ডিসেম্বরের শুরুতেই তিনি নান্দিহাল্লি ক্যাম্পাসে-এর কন্নড় বিভাগে গেস্ট লেকচারার হিসাবে যোগ দিয়েছেন। 

এমন বড় সাফল্যের পর রেনুকা জানিয়েছেন, ‘এই লড়াই খুব কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় আমাকে অনেক সাহায্য করেছে। ২০১৭ সালে সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমি রূপান্তরকামী হই এবং ২০১৮ সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি।’

তিনি আরও জানিয়েছেন, এরপর ২০২২ সালে এমএ পাশ করে আমি চলতি বছরে একজন গেস্ট লেকচারার হিসাবে কাজ শুরু করেছেন। 

তবে এখানেই শেষ নয়, কর্নাটকের বাল্লারি জেলার কুরুগোড়ুর গ্রামের বাসিন্দা আরও জানিয়েছেন, বাবা-মায়ের সাহায্য না পেলে কখনওই এই পর্যায়ে তিনি পৌঁছতে পারতেন না। তিনি একটি কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও কীভাবে তাঁর পরিবার তাঁকে বড় করেছেন সে প্রসঙ্গ উল্লেখ করেন রেনুকা।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ৩০ জনের নাম উঠে এসেছিল। সবার মধ্যে নজর কেঁড়ে নিজের জায়গা অর্জন করেছেন রূপান্তরকামী শিক্ষিকা। রেনুকা বলেন, আগামীদিনে আমার মত মানুষরা যাতে বেশি করে লেখাপড়া শিখতে পারে এবং সমাজের মূলস্রোতে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্য থেকেই তাঁর এই লড়াই।


```