Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

প্রধানমন্ত্রীকে হত্যা, মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল, সতর্কতা দেশ জুড়ে

প্রধানমন্ত্রীকে হত্যা, মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল, সতর্কতা দেশ জুড়ে

শেষ আপডেট: 7 October 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা হবে। উড়িয়ে দেওয়া হবে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। 

এমনই এক হুমকি মেল পেয়েছে মুম্বই পুলিশ। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মেলটি নিয়ে তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে তারা দেশের সব পুলিশ বাহিনী এবং গোয়েন্দা এজেন্সিকে সতর্ক করেছে। প্রসঙ্গত, উদ্বোধনের পাশাপাশি আমদাবাদের ওই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী মোদী-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান এবং ক্রিকেট বিশ্বের নামজাদা লোকেদের থাকার কথা।  

মেলটি পাঠানো হয়েছে দিল্লির জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে। ওই আসামীর মুক্তি দাবি করা হয়েছে মেলে। ইউরোপের কোনও দেশ থেকে মেলটি পাঠানো হয়েছে বলে আইপি অ্যাড্রেস থেকে জানতে পেরেছে এনআইএ। 

হুমকি মেলটিতে ভারত সরকারের কাছে পাঁচশো কোটি টাকা দাবি করা হয়েছে। বলা হয়েছে, এই অর্থ না দিয়ে হামলা অবশ্যম্ভাবী। তদন্তকারীরা এর পিছনে খলিস্তানিদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। কানাডায় বসবাসকারী খলিস্তানি নেতা তথা শিখস ফর জাস্টিসের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নু আগেই ভারতে ক্রিকেট বিশ্বকাপ বানচালের হুমকি দিয়ে রেখেছে। ওই নেতার বিরুদ্ধে আমদাবাদ পুলিশ মামলা রুজু করে তদন্তও চালাচ্ছে। 

এনআইএ সূত্রে জানা গিয়েছে, মেলে বলা হয়েছে, যদি সরকার দাবি মতো পাঁচশো কোটি টাকা এবং লরেন্স বিষ্ণোইকে মুক্তি দিতে অস্বীকার করে তাহলে প্রধানমন্ত্রী মোদী এবং আমদাবাদ স্টেডিয়াম বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। আপনারা যতই সুরক্ষিত থাকুন না কেন, আমাদের থেকে নিরাপদ থাকতে পারবেন না। এই ব্যাপারে কথা বলতে চাইলে এই ইমেলে যোগাযোগ করুন। 

মুম্বই পুলিশের এক অফিসার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেলটি ইউরোপ থেকে এসেছে। ওই পুলিশ অফিসার আরও বলেছেন, এটি একটি প্রতারণা মেল বলে মনে হচ্ছে। বিদেশে বসে কেউ আতঙ্ক তৈরির চেষ্টা করেছে। তবু গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা পর্যালোচনার কাজ শুরু হয়েছে। 

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে জেলে গিয়ে তদন্তকারীরা কথা বলবে। উত্তর ভারতে একাধিক সংঘঠিত অপরাধে যুক্ত এই অপরাধীর বিরুদ্ধে জেলে বসে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। জেল থেকে সে নিজের বাহিনী চালায়, এই তথ্যও অজানা নয় তদন্তকারীদের।


```