Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, ১১ নভেম্বর শপথ, কাজের মেয়াদ ৬ মাস

শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না। 

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, ১১ নভেম্বর শপথ, কাজের মেয়াদ ৬ মাস

সঞ্জীব খান্না

শেষ আপডেট: 24 October 2024 23:31

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি সঞ্জীব খান্নাই হতে চলেছেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি। আগামী ১০ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর নিচ্ছেন। তাঁর পদে পরবর্তী দায়িত্ব নিতে চলছেন বিচারপতি সঞ্জীব খান্না। আজ, বৃহস্পতিবার তাঁর নিয়োগ অনুমোদিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

সূত্রের খবর, ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্না। 

দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছিলেন বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই। অবসর নেওয়ার আগে, প্রথামাফিক আইন মন্ত্রক বিদায়ী প্রধান বিচারপতিকে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করতে বলে। বিচারপতির খান্নার নাম পাঠান চন্দ্রচূড়।

বিচারপতি খান্না ২০১৯-এ সুপ্রিম কোর্টের বিচারপতি হন। তিনি কতিপয় বিচারপতিদের একজন, যিনি কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়ে সর্বোচ্চ বিচারালয়ের বিচারপতি হয়েছেন। এবার প্রধান বিচারপতি হতে চলেছেন।

ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ বিচারপতি খান্না দীর্ঘদিন আয়কর বিভাগ এবং দিল্লি সরকারের স্থায়ী আইনজীবী হিসাবে কাজ করেছেন। আইনের পেশায় যোগদান ১৯৮৩ সালে। দিল্লির নিম্ন আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন।

সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপ সংক্রান্ত মামলায় তিনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন। বেঞ্চ ৩৭০ বাতিলের পক্ষে সায় দেয়। ইলেক্টোরাল বন্ড বাতিলের রায়েও সংশ্লিষ্ট বেঞ্চের সদস্য ছিলেন তিনি।

এবার দেশের ৫১তম প্রধান বিচারপতি হবেন তিনি। তাঁর কাজের মেয়াদ হবে ছ'মাস। আগামী বছরের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা।


```