.webp)
শেষ আপডেট: 30 January 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ী জমানায় প্রথমে প্রতিরক্ষা ও পরে অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিং। মঙ্গলবার রাজস্থানের আলওয়ারে এক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তাঁর ছেলে তথা লোকসভার প্রাক্তন সাংসদ মানবেন্দ্র সিং।
ঘটনাস্থলে মৃত্যু হয় যশবন্তের পুত্রবধূ চিত্রা সিংয়ের। এই ঘটনা মানবেন্দ্রর ছেলে হামির ও তাঁদের গাড়ির চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দশ বছর আগে মৃত্যু হয়েছে যশবন্তের। সেও ছিল এক দুর্ঘটনা। বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান যশবন্ত। তার পর দীর্ঘ ৬ বছর ধরে কোমায় ছিলেন তিনি। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়।
सड़क दुघर्टना में श्री मानवेन्द्र सिंह जसोल की पत्नी श्रीमती चित्रा सिंह के निधन का समाचार दुखद है। मैं ईश्वर से दिवंगत आत्मा की शान्ति एवं परिजनों को हिम्मत देने की कामना करता हूं।
— Ashok Gehlot (@ashokgehlot51) January 30, 2024
मैं ईश्वर से सड़क दुघर्टना में घायल श्री मानवेन्द्र सिंह जसोल एवं अन्य परिजनों के जल्द स्वास्थ्य…
পশ্চিমবঙ্গের সঙ্গে যশবন্তের একটা যোগ রয়েছে। বাজপেয়ী মন্ত্রিসভায় তাঁর সতীর্থ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে মমতার সঙ্গে তাঁর স্নেহের সম্পর্ক ছিল। বাজেটে মমতার দাবি দাওয়াতে গুরুত্ব দিয়েছিলেন তিনি। পরে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছিল যশবন্ত সিং।
আলওয়ারের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার কারণ সঠিক ভাবে জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে দিয়ে খুব জোরে গাড়িটি চলছিল। তার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইডওয়ালে ধাক্কা মারেন। যশবন্ত সিংহের পুত্রবধূ মারা গেলেও বাকিদের জীবন সংশয় নেই বলে ডাক্তাররা পুলিশকে জানিয়েছে।
যশবন্ত পুত্র মানবেন্দ্র সিং ২০০৪ এবং ২০০৯ সালে বারমের আসন থেকে লোকসভার সাংসদ ছিলেন। পরে ২০১৮ সালে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।