Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

সিবিআই ঘুমিয়ে নেই, সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না: প্রধান বিচারপতি

মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় জানিয়ে দিলেন, সিবিআইকে সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না। 

সিবিআই ঘুমিয়ে নেই, সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 17 September 2024 11:38

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে পথে নেমেছিলেন কলকাতার মানুষ। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অসন্তোষ এতটাই তীব্র যে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বড় অংশের মানুষ এ ব্যাপারে যেন অপেক্ষা করতে চান না। খুব স্বাভাবিক কারণেই অসহিষ্ণু হয়ে পড়ছেন তাঁরা। 

কিন্তু মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড় জানিয়ে দিলেন, সিবিআইকে সময় বেঁধে তদন্ত শেষ করতে বলা ঠিক হবে না। 
সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই আরজি কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে। তা পড়ে দেখেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূ়ড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। তার পর প্রধান বিচারপতি বলেন, আমরা স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখেছি। সিবিআই তদন্ত নিয়ে ঘুমিয়ে নেই। তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না। সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে। 

প্রধান বিচারপতি আরও বলেন, সর্বোচ্চ আদালত যে যে বিষয়গুলি প্রশ্ন তুলেছিল, সিবিআই সেই বিষয়গুলিতে নজর দিয়েছে। এমনকি স্ট্যাটাস রিপোর্টে ময়নাতদন্তের চালানের ব্যাপারে উল্লেখ রয়েছে।

প্রধান বিচারপতি আরও বলেন, সিবিআই যে রিপোর্ট দিয়েছে তা প্রকাশ করছি না। তবে তারা রিপোর্টে যা যা লিখেছে তা খুবই উদ্বেগজনক।


```