Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ভারতীয় সেনায় আসছে নতুন কম্যান্ডো বাহিনী! শুরু হয়ে গিয়েছে ট্রেনিং, কী কাজ তাদের?

ভারতের সামরিক ব্যবস্থার সঙ্গে জড়িত যে কোনও সিক্রেট ডেটাবেসকে সুরক্ষিত রাখতে কাজ শুরু করেছে Command Cyber Operations and Support Wings। যা ভারতীয় সেনার একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট।

ভারতীয় সেনায় আসছে নতুন কম্যান্ডো বাহিনী! শুরু হয়ে গিয়েছে ট্রেনিং, কী কাজ তাদের?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 December 2024 13:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিভিন্ন তথ্যভাণ্ডারে বারবার হানা দিচ্ছে সাইবার হ্যাকাররা। ক'দিন আগেও বিভিন্ন বিমানসংস্থার কাছে বারবার হুমকি ফোন, খবর আসছিল বিমানে বোমা রাখা আছে। যদিও পরে দেখা যায়, সবটাই ভুয়ো। স্বাভাবিক ভাবেই এই হুমকির জেরে ব্যাহত হয় দেশের বিমান চলাচল। আর তাতে কোটি কোটি টাকার ক্ষতির মুখেও পড়ে সংস্থা। যাত্রীদের ভোগান্তি তো আছেই। 

তাছাড়া গোটা দেশে রোজ সাধারণ মানুষের ডিজিটাল প্রতারণার শিকার হওয়ার খবর তো আছেই। সাধারণ মানুষের জীবনের একটা দিক হলেও এরই সঙ্গে জড়িয়ে আছে প্রতিরক্ষার বিষয়টিও।

সূত্রের খবর, মূলত চিন-পাকিস্তানের হ্যাকাররা ইসরোর মতো দেশের প্রথম সারির নানা সরকারি প্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি যোগাযোগ আছে সেই ওয়েবসাইট তো বটেই, ভারতীয় সেনার ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর এই কারণে দিনে দিনে বিপদ বাড়ছে। যে কোনও দেশের তথ্যভাণ্ডারই সেই দেশের কাছে প্রাণভোমরা। তাই এই তথ্যভাণ্ডারকে সুরক্ষিত রাখতে, শত্রুর হামলার পাল্টা জবাব দিতে ভারতীয় সেনা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

ভারতের সামরিক ব্যবস্থার সঙ্গে জড়িত যে কোনও সিক্রেট ডেটাবেসকে সুরক্ষিত রাখতে কাজ শুরু করেছে Command Cyber Operations and Support Wings। যা ভারতীয় সেনার একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট।

প্রতিরক্ষা বিভাগের নিজেদের মধ্যে কমিউনিকেশনকে নিরাপদ রাখার দায়িত্বও এই ইউনিটের ওপর। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শত্রু দেশ যাতে তথ্য হাতাতে না পারে সেটাই দেখবে এই বাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ৫ হাজার সাইবার কমান্ডো তৈরি করা হবে। কেন্দ্র-রাজ্যের ফোর্স থেকে বাছাই করা কর্মীদের আইআইটি-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোয় ট্রেনিংয়ের কাজ চলবে। প্রথম ধাপে পাস করে বেরোবেন আড়াইশো সাইবার কমান্ডো।


```