Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করতে পারে ভারত, জাহাজের উপর নিষেধাজ্ঞাও বিবেচনাধীন

আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করার কথাও ভাবছে ভারত (India)।

পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করতে পারে ভারত, জাহাজের উপর নিষেধাজ্ঞাও বিবেচনাধীন

ফাইল ছবি

শেষ আপডেট: 29 April 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করার কথাও ভাবছে ভারত (India)।

ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব দিতে আকাশসীমা বন্ধের রাস্তায় হাঁটতে পারে নয়া দিল্লি (New Delhi)। যদি এমনটা হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পৌঁছতে গেলে পাকিস্তানের উড়ানগুলিকে চিন বা শ্রীলঙ্কা আকাশপথ ব্যবহার করতে হবে।

সূত্রের খবর, কেন্দ্র পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এতে পাক উড়ানগুলির সময় যেমন বেশি লাগবে, তেমনই বিমান চলাচলের খরচও বাড়বে। শুধু যে আকাশসীমা তাই নয়, সরকারি আধিকারিকদের সূত্র বলছে, ভারতীয় বন্দরগুলিতেও পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিহানার আশঙ্কায় তড়িঘড়ি কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে সেই রাজ্যের সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি-ই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। সরকারি এক কর্তা জানিয়েছেন, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

```