Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

আইআইটি-তে নিরামিষ-আমিষ বিতর্ক! 'ভেজ-ওনলি'র প্রতিবাদ করতেই ছাত্রকে ১০ হাজার জরিমানা

আইআইটি-তে নিরামিষ-আমিষ বিতর্ক! 'ভেজ-ওনলি'র প্রতিবাদ করতেই ছাত্রকে ১০ হাজার জরিমানা

শেষ আপডেট: 3 October 2023 15:46


দ্য ওয়াল ব্যুরো: আইআইটির মেসেও এবার আমিষ-নিরামিষ বিতর্ক। অভিযোগ, কমন মেসের ভিতরেই ৬টি টেবিল আলাদা করে রাখা হয়েছিল 'ভেজ-ওনলি', অর্থাৎ নিরামিষাশী পড়ুয়াদের জন্য। 'নীরবে' তারই প্রতিবাদ জানিয়েছিলেন কয়েকজন ছাত্র। এরপরেই বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিধিভঙ্গের অভিযোগে এক ছাত্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। 

ঘটনাটি ঘটেছে আইআইটি বোম্বের হোস্টেলের মেসে। সূত্রের খবর, গত সপ্তাহে সেখানকার ১২, ১৩ এবং ১৪ নম্বর হস্টেলের মেস কাউন্সিলের তরফে ৬টি টেবিল রিজার্ভ করে রাখা হয় নিরামিষাশী ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু কমন মেসে এমন বিভাজনের প্রতিবাদে কয়েকজন ছাত্র একটি ভেজ ওনলি টেবিলে আমিষ খাবার এনে খায়। তাতেই বিতর্কের সূত্রপাত। 

একটি কমিটি পুরো বিষয়টি তদন্ত করে জানিয়েছে, কয়েকজন ছাত্র জোর করে ইনস্টিটিউটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাদের মধ্যে ১ জনকে চিহ্নিত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি ২ জনকে এখনও চিহ্নিত করা যায়নি। 

সোমবার হোস্টেল ম্যানেজার অভিযুক্ত ছাত্রকে ইমেলের করে জানিয়েছেন যে প্রতিষ্ঠানের তরফে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই এই টাকা তাঁর স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) অ্যাকাউন্ট থেকে কাটা হবে।

এ বিষয়ে পড়ুয়াদের প্রতিবাদ এবং অভিযোগ নিয়ে আলোচনার জন্য মেস কাউন্সিলের তরফে একটি মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে জানানো হয়েছে, অ্যাসোসিয়েট ডিন (স্টুডেন্টস অ্যাফেয়ার্স)-এর পরামর্শকে অমান্য করে মেসের মধ্যে শান্তি ও সম্প্রীতিকে ব্যাহত করার জন্য পূর্বপরিকল্পিতভাবে এমন কাজ করা হয়েছিল। যে দুই ছাত্রকে চিহ্নিত করা যায়নি, তাদের শনাক্তকরণের বিষয়ে ওই ৩টি হস্টেলের অন্য পড়ুয়াদের থেকে সাহায্য চাওয়া হয়েছে। তাদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


```