Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

'ভাই' খুনের বদলা, সুনীল যাদবকে খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই শাগরেদের

সুনীলকে শনিবার রাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ছেলে রোহিত গোদারা খুন করে বলে অভিযোগ।

'ভাই' খুনের বদলা, সুনীল যাদবকে খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই শাগরেদের

পাঞ্জাব, রাজস্থানে বেশ কয়েকটি মামলায় পুলিশ খুঁজছিল সুনীলকে।

শেষ আপডেট: 24 December 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: খুনের বদলা খুন। আন্তর্জাতিক মাদক পাচারের অন্যতম পান্ডা সুনীল যাদবকে গুলি করে খুনের কয়েক ঘণ্টার মধ্যেই লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ শাগরেদ রোহিত গোদারা তার দায় স্বীকার করল। ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে কুখ্যাত মাদক পাচারকারী সুনীল যাদবকে গুলি করে খুন করা হয়। পাঞ্জাব, রাজস্থানে বেশ কয়েকটি মামলায় পুলিশ খুঁজছিল সুনীলকে।

কয়েক বছর আগে একসঙ্গে ৩০০ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা থেকে সুনীল যাদবের নাম প্রকাশ্যে আসে। পাকিস্তান হয়ে ভারতে সে মাদক নিয়ে আসত। সেই সুনীলকে শনিবার রাতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ছেলে রোহিত গোদারা খুন করে বলে অভিযোগ। খুনের পর সে জানিয়েছে, ২০১৯ সালে অঙ্কিত ভাদুকে খুনের বদলা নেওয়া হল।

সুনীল যাদবের বাড়ি পাঞ্জাবের ফাজিলকা জেলায়। ভুয়ো পাসপোর্ট ও কাগজপত্র দেখিয়ে সে বছর দুয়েক আগে আমেরিকায় পালিয়ে যায়। পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বছর ধরে লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট ছিল সে। গোদারা এক বিবৃতিতে বলেছে, সুনীল যাদব পাঞ্জাব পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ভাই অঙ্কিত ভাদুকে এনকাউন্টারে খতম করিয়েছিল। আমরা এবার তার বদলা নিলাম। আমেরিকায় পালিয়ে বেড়ালেও সে আমাদের খোঁজখবর পুলিশকে দিত, বলেছে গোদারা।

সুনীল যাদবও একসময় লরেন্স বিষ্ণোই ও রোহিত গোদারার ঘনিষ্ঠ ছিল। কিন্তু, অঙ্কিত ভাদুকে পুলিশ খতম করার পর সে গ্যাংয়ের চর সন্দেহে অভিযুক্ত হয়। যাদবের মূল পেশাই ছিল আন্তর্জাতিক মাদক পাচার চক্র চালানো। এশিয়া ছাড়াও সে আমেরিকা ও ইউরোপেও মাদক পাচার করত। বেশ কয়েকটি দেশে তার বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ রয়েছে।


```