Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

প্রেমের ‘বাধা’ দুই ছোট্ট সন্তান! প্রেমিকের সঙ্গে ছক কষে বিষ খাইয়ে মারলেন মা

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসকানের পাঁচ বছরের ছেলে আরহান ও এক বছরের মেয়ে এনায়াকে তাঁদের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়।

প্রেমের ‘বাধা’ দুই ছোট্ট সন্তান! প্রেমিকের সঙ্গে ছক কষে বিষ খাইয়ে মারলেন মা

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 21 June 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পাঁচ আর এক বছরের দুই সন্তান, এমনই মনে করতেন হরিয়ানার রোডকালি গ্রামের ২৪ বছরের তরুণী। সেই ‘বাধা’ সরাতেই নিজের ছেলে আর মেয়েকে বিষ খাইয়ে খুন করলেন তিনি। পরিবারের তরফে এমনই অভিযোগ উঠেছে। ঘটনায় শুক্রবার অভিযুক্ত মুসকানকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক তাঁর প্রেমিক জুনেইদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুসকানের পাঁচ বছরের ছেলে আরহান ও এক বছরের মেয়ে এনায়াকে তাঁদের বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

জেলার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ সঞ্জয় কুমার জানান, প্রথমে ঘটনাটি রহস্যজনক মৃত্যু বলে মনে হলেও তদন্তে দ্রুত তাদের মায়ের ভূমিকা স্পষ্ট হয়ে যায়। জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন মুসকান ও অপরাধ স্বীকার করে নেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বিবাহিত মুসকানের সঙ্গে জুনেইদের বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল। তাঁর স্বামী বাসিম বর্তমানে চণ্ডীগড়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সেই সুযোগেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান মুসকান।

এসএসপি সঞ্জয় কুমারের কথায়, 'মুসকান জানান, সন্তানরা তাঁর নতুন জীবনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তাই পরিকল্পনা করেই বিষ খাইয়ে ওদের মেরে ফেলা হয়।' পুলিশ আরও জানিয়েছে, দুই সন্তানকে খুন করে মুসকান ও জুনেইদ পরিকল্পনা করেছিলেন একসঙ্গে ‘হানিমুনে’ যাওয়ার। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় সব।

পলাতক জুনেইদের খোঁজে পুলিশ। জেলাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই তাঁকে গ্রেফতার করা হবে।


```