Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ইডির আপত্তি খারিজ, ঝাড়খণ্ডে আস্থা ভোটে অংশ নিতে পারবেন সরেন 

আস্থা ভোটে অংশ নিতে পারবেন দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন।

ইডির আপত্তি খারিজ, ঝাড়খণ্ডে আস্থা ভোটে অংশ নিতে পারবেন সরেন 

শেষ আপডেট: 3 February 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডে নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সরেনকে আগামী সোমবার বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। আর সেদিন আস্থা ভোটে অংশ নিতে পারবেন দুর্নীতির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও। 

শনিবার রাঁচির পিএলএমএ কোর্ট বা বেআইনি পথে অর্থ লেনদেনের মামলার শুনানির দায়িত্বপ্রাপ্ত আদালত এই নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আপত্তি খারিজ করে দেয়। ইডি আদলতকে জানিয়েছিল হেমন্তকে বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিতে দিলে তদন্তের বিঘ্ন ঘটবে। তিনি দলীয় সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ পেয়ে যাবেন।

প্রসঙ্গত, সরেনকে গত বুধবার গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে বেআইনি পথে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। রাঁচির পিএলএমএ কোর্টে দায়ের করা ইডির কেস ডায়েরিতে বলা হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি সরেন যে সাড়ে আট একর জমির মালিক তা তিনি কেনেন বেআইনি পথে উপার্জিত অর্থের বিনিময়ে। ইডি সেই অর্থের উৎস সন্ধানে নেমে বেআইনি লেনদেনের হদিস পেয়েছে। 

এদিকে, নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সরেনকে সঙ্গে সঙ্গে শপথ নিতে না দেওয়া নিয়ে বিতর্কের ব্যাখ্যা দিয়েছে রাঁচির রাজভবন। রাজ্যপালের অফিস থেকে বলা হয়, হেমন্ত সরেন পদত্যাগপত্র পেশ করার সময় দুটি চিঠি রাজ্যপালের হাতে দেন। সঙ্গে তাঁর মন্ত্রিসভার প্রবীণ সদস্য চম্পাই সরেন সঙ্গে ছিলেন। একটি চিঠি ছিল মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের। দ্বিতীয়টি ছিল শাসক জোটের নতুন নেতা হিসাবে চম্পাই সরেনের নাম। 

রাজভবনের বক্তব্য হল, নিয়ম হচ্ছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্র রাজ্যপাল গ্রহণ করার পর নতুন পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য বৈঠক ডাকার কথা। কিন্তু চম্পাই সরেনের নাম হেমন্ত পদত্যাগের আগেই ঠিক হয়ে গিয়েছিল। অথচ, একই সময় দু’জন দলনেতা থাকতে পারেন না। তাই রাজভবন থেকে জানানো হয়, নতুন করে পরিষদীয় দলের বৈঠক ডেকে নতুন নেতার নাম নির্বাচন করতে।

এদিকে, ঝাড়খণ্ডের শাসক জোটের বিধায়কদের হায়দরাবাদে নিয়ে রাখা হয়েছে। বিমানে তাঁদের সেখানে নিয়ে গিয়ে একটি রিসর্টে তোলা হয়। রবিবার রাতে অথবা সোমবার সকালে তাঁরা রাঁচি ফিরবেন। ওই দিন বিকালে হবে আস্থা ভোট। বিজেপি বিধায়ক ভাঙিয়ে সরকার গড়ে ফেলতে পারে, এই ভয়ে কাঁটা হয়ে আছে শাসক শিবির। 

যদিও বিজেপি কূটনৈতির পরিভাষায় এই অভিযোগের জবাব দিচ্ছে। পদ্ম শিবিরের বক্তব্য, আমরা কাউতে ভাঙিয়ে আনার খেলায় নেই। কিন্তু কেউ আসতে চাইলে দরজা খোলা। যা থেকে অনেকে মনে করছেন, জেএমএম এবং কংগ্রেসের কিছু বিধায়ক আস্থা ভোটে অনুপস্থিত থাকলেই বিধানসভার মোট সদস্য সংখ্যা ভোটাভুটির সময় কমে যাবে। তখন চম্পাই সরেনকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। সহজ হয়ে যাবে বিজেপির সরকার গড়ার পরিকল্পনা। 

এই পরিস্থিতিকে জেএমএম-কংগ্রেস-আরজেডি সরকারকে স্বস্তি দিয়েছে হেমন্ত সরেনকে নিয়ে রাঁচির আদালতের শনিবারের নির্দেশ। হেমন্ত ওইদিন বিধানসভায় হাজির থাকলে ভোটাভুটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি’র সমালোচনা করার সুযোপ পাবেন। দ্বিতীয়ত, তিনি বিধানসভায় থাকলে শাসক জোট ঐক্যবদ্ধ থাকবে বলেও আশা করা হচ্ছে।


```