Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মধ্যপ্রদেশে কোচিং থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ, গণধর্ষণের পর ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ১৫ বছরের এক কিশোরীকে কোচিং থেকে ফেরার পথে অপরহণের পর  গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।  বাধা দিলে গেলে কিশোরীকে উঁচু জায়গা থেকে ছুঁড়ে ফেলা হয়।

মধ্যপ্রদেশে কোচিং থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ, গণধর্ষণের পর ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 2 February 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: ফের মধ্যপ্রদেশে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ১৫ বছরের এক কিশোরীকে কোচিং থেকে ফেরার পথে অপরহণের পর  গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।  বাধা দিলে গেলে কিশোরীকে উঁচু জায়গা থেকে ছুঁড়ে ফেলা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নির্যাতিতা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ঘটনাটি গত ২৯ জানুয়ারির। ওইদিন কোচিং ক্লাস থেকে আসার সময় কিশোরীকে দুই যুবক মোটরসাইকেলে করে অপহরণ করে। এরপর তাকে গণধর্ষণ করা হয় বলে জানিয়েছেন গোয়ালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার নিরঞ্জন শর্মা।

 নির্যাতিতার বয়ান অনুযায়ী, বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয় দুষ্কৃতীরা। সঙ্কটজনক অবস্থায় বর্তমানে কিশোরী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার অতিরিক্ত পুলিশ সুপার। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের তরফে একটি মামলা দায়ের করা করেছে।

ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই এলাকার এবং আশেপাশের জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি থেকে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।   

প্রসঙ্গত, গত সোমবার রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রেই বাবা ও মায়ের সামনেই ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করা হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে এখনও শোরগোল চলছে। মাত্র তিন দিনের মধ্যেই একই শহরে ফের সামনে এল আরও এক মর্মান্তিক ঘটনা। যা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

 ইতিমধ্যে মধ্যপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “গোয়ালিয়রের এই ঘটনা রাজ্যকে লজ্জায় ফেলেছে। বারবার এমন ঘটনা কার্যত রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তু্‌লেছে।“


```