Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এনসিপি নেতা সিদ্দিকি খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ! গ্রেফতার দুই

খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। 

এনসিপি নেতা সিদ্দিকি খুনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ! গ্রেফতার দুই

এনসিপি নেতা বাবা সিদ্দিকি।

শেষ আপডেট: 13 October 2024 09:42

দ্য ওয়াল ব্যুরো: এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে দাবি মুম্বই পুলিশের।

প্রাক্তন কংগ্রেস নেতা সিদ্দিকিকে খুনের ঘটনায় শনিবার রাতে কর্নেল সিং এবং ধরমরাজ কাশ্যপ নামে দু'জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে তারা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য। খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। 

সিদ্দিকি খুনের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, যাঁরা এই কাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের প্রত্যকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

শনিবার এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে বান্দ্রার রাস্তায় ছুটে এসেছিল বুলেট।  বুকে এবং পেটে গুলি লেগেছিল প্রাক্তন কংগ্রেস নেতার। মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তিনবারের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে।

কংগ্রেসের প্রবীণ এই নেতা গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপি নেতা অজিত পওয়ার এর দলে নাম লেখান। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে এই খুনের ঘটনায় এলাকার রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিস রয়েছে। শনিবার সেই অফিস থেকে বাইরে এসে গাড়়িতে চাপার সময় বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বাবা সিদ্দিকি। বান্দ্রা পশ্চিম থেকে তিনবারের বিধায়কও ছিলেন তিনি। অতীতে খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রীও ছিলেন। বর্তমানে তাঁর ছেলে জিসান বান্দ্রা পূর্বের বিধায়ক। গত ফেব্রুয়ারিতে দল বদলে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, রাজনীতির পাশাপাশি বলিউডের সঙ্গেও তাঁর যোগাযোগ সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে তাঁর পার্টিতে শাহরুখ, সলমনদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। অতীতে সলমনকেও প্রাণে মারার চেষ্টার অভিযোগ রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে। তাই সিদ্দিকি খুনে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```