Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

রেল লাইনে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কা! মৃত্যু তিন অস্থায়ী সাফাইকর্মীর, নিখোঁজ এক

শনিবার দুপুরে রেললাইন থেকে আবর্জনা সাফ করার কাজে ব্যস্ত ছিলেন সবাই।

রেল লাইনে কাজ করতে গিয়ে ট্রেনের ধাক্কা! মৃত্যু তিন অস্থায়ী সাফাইকর্মীর, নিখোঁজ এক

এখান থেকেই উদ্ধার হয়েছে সাফাই কর্মীদের দেহ

শেষ আপডেট: 3 November 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: রেল লাইন থেকে আবর্জনা সরাচ্ছিলেন। মুহূর্তের অসাবধানতায় মৃত্যু হল চার ঠিকাকর্মীর। সাফাইকর্মীরা একেবারেই বুঝতে পারেননি যে পিছন থেকে একটি এক্সপ্রেস ট্রেন তাঁদের দিকেই এগিয়ে আসছে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। কেরলের পলক্কড় জেলার ঘটনা। 

সূত্রের খবর, শনিবার দুপুরে রেললাইন থেকে আবর্জনা সাফ করার কাজে ব্যস্ত ছিলেন সবাই। আচমকাই পিছন থেকে এসে পড়ে কেরল এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন সাফাই কর্মীরা। শ্রমিকদের মধ্যে দু’জন মহিলা ও দু’জন পুরুষ ছিলেন।

রেলের তরফে বিষয়টিতে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, সাফাইকর্মীরা হয়তো বুঝতে পারেননি যে পিছন থেকে ট্রেন আসছে, সেই কারণে এমন দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চার জনের মধ্যে তিনজনের দেহ খুঁজে পাওয়া গেলেও এক পুরুষের খোঁজ মেলেনি। পুলিশের অনুমান, ট্রেনটি দ্রুতগতিতে আসায় সম্ভবত একজন পাশের একটি ছিটকে নদীতে পড়েছেন। যদিও কারও নাম ও পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

দেহ খোঁজার কাজ শুরু হয়েছে। ডুবুরি নামিয়ে পাশের নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আর বেঁচে নেই বলেই মনে করছেন তদন্তকারীরা।


```