Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আলু টিক্কি, চাটনিতে গাঁজা মেশানোর অভিযোগ! ব্যবস্থা 'বিশেষ'দের জন্য, গ্রেফতার খাবার বিক্রেতা

তাঁর স্টলের খাবারের স্বাদ হয়ে উঠত বাকিদের থেকে আলাদা এবং কিছু ক্রেতা বিশেষভাবে তাঁর স্টলেই ভিড় জমাতেন।

আলু টিক্কি, চাটনিতে গাঁজা মেশানোর অভিযোগ! ব্যবস্থা 'বিশেষ'দের জন্য, গ্রেফতার খাবার বিক্রেতা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 August 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখনউতে এক চমকপ্রদ ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে গাঁজা পাচারের অভিনব কায়দা। দু’টি আলাদা ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এক জন রাস্তার ধারের খাবার বিক্রেতা, যিনি আলু টিক্কি ও তার সঙ্গে দেওয়া চাটনিতে গাঁজা মিশিয়ে পরিবেশন করতেন, তথাকথিত ‘বিশ্বস্ত গ্রাহকদের’ জন্য।

সর্বভারতীয় এক সংবাদসংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, মোহনলালগঞ্জ এলাকার খাবার বিক্রেতা প্রমোদ সাহু (৪২) দীর্ঘদিন ধরে একটি ছোট স্টল চালাচ্ছিলেন। সাধারণত তিনি আলু টিক্কি ও সেদ্ধ ডিম বিক্রি করতেন। তবে পুলিশের দাবি, তিনি গোপনে কিছু খাবারে গাঁজা মিশিয়ে দিতেন নির্দিষ্ট কিছু ক্রেতার জন্য।

শুধু আলু টিক্কিই নয়, তাঁর চাটনিতেও মেশানো থাকত গাঁজা। এর ফলে তাঁর স্টলের খাবারের স্বাদ হয়ে উঠত বাকিদের থেকে আলাদা এবং কিছু ক্রেতা বিশেষভাবে তাঁর স্টলেই ভিড় জমাতেন। শুধু খাবারেই নয়, সরাসরি ছোট ছোট প্যাকেটেও গাঁজা সরবরাহ করতেন প্রমোদ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁর স্টলে হানা দেয়। তল্লাশি চলাকালীন খাবারের মধ্যে গাঁজার ব্যবহার নিশ্চিত হয় এবং প্যাকেটজাত মাদকও উদ্ধার করা হয়।

একই দিনে আরও একটি ঘটনা ঘটেছে। নগরাম থানার পুলিশ গাঁজা পাচারের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম মনীশ যাদব (২৬), দেব রাওয়াত (২৮) এবং জগদীপ যাদব (৪৩)।

অভিযোগ, এরা স্কুল ব্যাগ ব্যবহার করে গাঁজা পাচার ও বিক্রি করত। টার্গেট হিসেবে বেছে নিত রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ট্যাক্সি স্টপেজ, এমনকী স্কুল-কলেজের আশপাশও। সর্বভারতীয় ওই সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ছোট পলিথিন প্যাকেটে গাঁজা ভরে প্রতিটি প্যাকেট ৫০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি করা হত।

দু’টি ঘটনার পরই লখনউ পুলিশ জোরকদমে নজরদারি শুরু করেছে শহরের খাবারের দোকান ও গণপরিবহনের আশপাশে। নজর রয়েছে সন্দেহজনক যেকোনও চালচলনের ওপরও।


```