Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কর্তব্যরত তরুণী চিকিৎসককে টেনেহিঁচড়ে হেনস্থা রোগী পরিবারের! হায়দরাবাদের হাসপাতালে তুলকালাম

ঘটনার ছবি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে, ডিউটি চলাকালীন পড়ুয়া ডাক্তার রাউন্ড দিচ্ছিলেন।

কর্তব্যরত তরুণী চিকিৎসককে টেনেহিঁচড়ে হেনস্থা রোগী পরিবারের! হায়দরাবাদের হাসপাতালে তুলকালাম

গান্ধী হাসপাতাল

শেষ আপডেট: 12 September 2024 14:21

দ্য ওয়াল ব্যুরো: ফের কর্তব্যরত তরুণী ডাক্তারকে হেনস্থার অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের গান্ধী হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালে ডিউটি চলাকালীন ওই পড়ুয়া ডাক্তারকে হেনস্থার অভিযোগ উঠেছে হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর পরিবারের বিরুদ্ধে। 

জানা গেছে, ঘটনাস্থলে অনান্য ডাক্তার ও হাসপাতালের কর্মীরা উপস্থিত থাকলেও কিছু বুঝে ওঠার আগেই ওই তরুণী ডাক্তারের উপর নেমে আসে আক্রমণ। ঘটনার ছবি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজেই দেখা যাচ্ছে, ডিউটি চলাকালীন পড়ুয়া ডাক্তার রাউন্ড দিচ্ছিলেন। আচমকাই এক যুবক এসে তাঁর উপর চড়াও হয়। প্রথমেই হাত ধরে টান, তারপর তাঁর পোশাক ধরেও টানাটানির অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে। 

বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন হাসপাতালের অন্যান্য ডাক্তার ও কর্মীরা। এরপরই খবর পেয়ে হাসপাতালে পৌঁছে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। কী কারণে তরুণী-চিকিৎসকের উপর হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে হাসপাতালে আচমকা এমন ঘটনায় ফের ডাক্তারদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। 

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের পরিবারের মানুষ দ্রুত সেরে না ওঠার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ফের তরুণী ডাক্তারকে হেনস্থার ঘটনায় ফের 'সুরক্ষা' নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 

গত ৯ অগাস্ট আর জি কর কাণ্ডে তোলপাড় দেশ। কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তাররা। এমন আবহে ফের কর্তব্যরত অবস্থায় পড়ুয়া ডাক্তারকে হেনস্থার অভিযোগে তোলপাড় হায়দরাবাদ।


```