Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কুমির নিয়ে বিদ্যুৎ দফতরে চাষিরা, লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

টর্চ জ্বালতেই ২ হাত দূরে কুমির দেখে ভয়ে আঁতকে ওঠেন সকলে। এরপরই লোকজন ডেকে কুমিরটিকে দড়ি দিয়ে বাঁধা হয়।

কুমির নিয়ে বিদ্যুৎ দফতরে চাষিরা, লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

শেষ আপডেট: 25 October 2023 20:44

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই ঘন ঘন ঘটছিল লোডশেডিংয়ের ঘটনা। চাষের কাছে গিয়েও সমস্যায় পড়ছিলেন চাষিরা। প্রতিবাদে মাঝে মধ্যে বিক্ষোভও দেখানো হচ্ছিল বিদ্যুৎ দফতরে।

তাতেও সমস্যার সুরাহা না হওয়ায় সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রাতে ক্ষেতের কাজ করার সিদ্ধান্ত নেন চাষিরা। মঙ্গলবার রাতে অন্ধকারের মধ্যে চাষের কাজ করতে গিয়ে চাষিরা দেখেন ক্ষেতের মধ্যে কে যেন ঘুরে বেড়াচ্ছ। টর্চ জ্বালতেই ২ হাত দূরে কুমির দেখে ভয়ে আঁতকে ওঠেন সকলে। এরপরই লোকজন ডেকে কুমিরটিকে দড়ি দিয়ে বাঁধা হয়। ভোরের আলো ফুটতে সেই কুমিরকে নিয়ে বিদ্যুৎ দফতরে হাজির হন চাষিরা। কর্নাটকের হুবলির ঘটনা।

সাত সকালে অফিসে এসে কুমির দেখে রীতিমতো ত্রাহি ত্রাহি হাল তৈরি হয় সরকারি কর্মীদের। পরে বিদ্যুৎ দফতরের কর্তারা বিক্ষুদ্ধ চাষিদের বুঝিয়ে শান্ত করেন। আশ্বাস দেওয়া হয়, দ্রুত লোডশেডিং সমস্যার সমাধান হবে। এরপরই বন দফতরকে ডেকে পাঠানো হয়। তাঁরা কুমিরটিকে গ্রাম থেকে দূরের একটি বড় জলাশয়ে ছেড়ে আসেন।

চাষিরা বলেন, চাষের সময় ঘন ঘন লোডশেডিংয়ের জেরে চাষের কাজে ব্যাঘাত ঘটছিল। এদিকে ক্ষেতের মধ্যে সাপের উপদ্রবও থাকে। তাই রাতে কাজ করা অত্যন্ত ঝুঁকির। তবু সকালে লোডশেডিং হওয়ার কারণে সকলে মিলে তাঁরা রাতে ক্ষেতের কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনই ক্ষেতের মধ্যে নজরে আসে কুমিরটিকে। পাশ্বর্বতী কোনও জলাশয় থেকেই কুমিরটি চাষের জমিতে চলে এসেছে বলে মনে করা হচ্ছে।


```