Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সংঘর্ষ বিরতি নিয়ে মোদীকে আক্রমণ নয়, বিরোধীদের আর্জি মেহবুবার, রাজনীতির উর্ধ্বে ওঠার আহ্বান

পাকিস্তানের সংঘর্ষ বিরতি (ceasefire against Pakistan) নিয়ে বিরোধী শিবির এবং সংবাদমাধ্যমের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সমালোচনায় মুখর হয়েছে।

সংঘর্ষ বিরতি নিয়ে মোদীকে আক্রমণ নয়, বিরোধীদের আর্জি মেহবুবার, রাজনীতির উর্ধ্বে ওঠার আহ্বান

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 13 May 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সংঘর্ষ বিরতি (ceasefire against Pakistan) নিয়ে বিরোধী শিবির এবং সংবাদমাধ্যমের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সমালোচনায় মুখর হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের ( Donald Trump and his team) মধ্যস্থতা মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (ex CM of Jammu and Kashmir Mehbooba Mufti)  সমাজমাধ্যমে লম্বা পোস্টে প্রধানমন্ত্রীর সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। বলেছেন, সংঘর্ষ বিরতি নিয়ে প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে শাস্তির মুখে ঠেলে দেবেন না। ওই সিদ্ধান্ত সঠিক ছিল।

মুফতি ও তাঁর দল পিডিপি নরেন্দ্র মোদীর দলের কট্টোর সমালোচক। বিজেপির সমর্থনে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রিত্ব করা মেহবুবাকে একাধিকবার কেন্দ্রীয় সরকার গৃহবন্দি করেছে দিল্লি বিরোধী আন্দোলনের মুখে। বলাইবাহুল্য, পহেলগামের হত্যাকাণ্ড নিয়ে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তবে মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতির পক্ষে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরেরর মতো সীমান্তবর্তী রাজ্যগুলির মানুষের কথা বিবেচনায় রেখে।

তিনি বলেন, এয়ারকন্ডিশনড রুমে বসে অনেক টিভি সাংবাদিক সংঘর্ষ বিরতির সমালোচনা করছেন। আমি তাদের বলব সংঘর্ষ চলার সময় পরিবার সহ সীমান্ত এলাকায় এসে থাকুন।


```