Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

দেশজুড়ে ছড়িয়ে চিকিৎসকদের 'জঙ্গি নেটওয়ার্ক'! দায়িত্বে ছিলেন শাহিন, কীভাবে গোপনে এই কাজ করছিলেন?

গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে একটি সাদা হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে- এই গাড়িতেই আত্মঘাতী হামলা চালিয়েছিলেন উমর। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদ থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। 

দেশজুড়ে ছড়িয়ে চিকিৎসকদের 'জঙ্গি নেটওয়ার্ক'! দায়িত্বে ছিলেন শাহিন, কীভাবে গোপনে এই কাজ করছিলেন?

দিল্লিকাণ্ডে ধৃত শাহিন!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 November 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতে চিকিৎসকদের প্রভাবিত করে 'জঙ্গি' বানানোর দায়িত্ব ছিল দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Red Fort Blast) অভিযুক্ত শাহিন সঈদের (Shaheen Saeed)। মূলত চিকিৎসক পরিচয় ব্যবহার করে কীভাবে জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক তৈরি হচ্ছিল, তা খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শাহিনকে দিল্লিকাণ্ডের (Delhi Red Fort Blast) কয়েকঘণ্টা আগেই গ্রেফতার করে পুলিশ। ফরিদাবাদের তাঁর ভাড়া বাড়ি থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। অভিযোগ, পাঁচ চিকিৎসকের একটি দল গঠন করেছিলেন শাহিন, তাঁদের একজনকে টিম লিডারের দায়িত্ব দিয়েছিলেন। সন্দেহ এড়াতে কেবল তাঁর সঙ্গেই যোগাযোগ রাখতেন শাহিন।

এরপর টিম লিডার তাঁর দলের সদস্যদের সঙ্গে কথা বলতেন। ফলে কোনও সদস্য ধরা পড়লেও পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা কম ছিল। তদন্তকারী সংস্থা এখন জানতে চায়, শাহিন চিকিৎসকদের এমন কতগুলি টিম তৈরি করেছিলেন।

ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al Falah University) চিকিৎসক শাহিন, এখন দিল্লি বিস্ফোরণের (Delhi Red Fort Blast) অন্যতম অভিযুক্ত। পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মহিলা শাখা জামাত-উল-মোমিনাতের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। প্রসঙ্গত, জইশ প্রধান মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার জইশের মহিলা শাখার নেতৃত্ব দেন। শাহিন ভারতে জামাত-উল-মোমিনাতের শাখা চালু করার দায়িত্ব পেয়েছিলেন।

শাহিনের আরও দুই সঙ্গী- পুলওয়ামার বাসিন্দা মুজাম্মিল এবং অনন্তনাগের বাসিন্দা আদিলকে দিল্লিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে।

গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে একটি সাদা হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে- এই গাড়িতেই আত্মঘাতী হামলা চালিয়েছিলেন উমর। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদ থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, চক্রের কয়েকজন গ্রেফতার হওয়ার পরই উমর ভয় পেয়ে আগেভাগে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিলেন। এই আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।


```