Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কেজরির ইনসুলিনের আর্জি খারিজ, এইমসের ডাক্তারদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ আদালতের

আদালতের নির্দেশ, এইমসের ডাক্তারদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে।

কেজরির ইনসুলিনের আর্জি খারিজ, এইমসের ডাক্তারদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ আদালতের

অরবিন্দ কেজরিওয়াল।

শেষ আপডেট: 22 April 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: তিহাড় জেলে ইনসুলিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই আর্জি খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। পাশাপাশি খারিজ হয়েছে কেজরির ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে প্রতিদিন ভিডিও কলে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের আর্জিও। আদালতের নির্দেশ, এইমসের ডাক্তারদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করতে হবে। ওই ডাক্তাররাই জেলের ভেতরে কেজরিওয়ালের চিকিৎসা করবেন।

কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অভিযোগ, তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেলে খুনের ষড়যন্ত্র হয়েছে, এমন অভিযোগও তুলেছে দল। কেজরির স্ত্রী সুনীতার অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। কেজরিওয়ালের প্রতিটি খাবারে নজরদারি চলছে। উনি সুগার রোগী এবং ১২ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। অথচ জেলে কেজরিওয়ালকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না।

পাল্টা, ইডির বক্তব্য, কেজরিওয়াল টাইপ-টু ডায়াবেটিক পেশেন্ট। তাঁর গাদা গাদা মিষ্টি খাওয়ার কথাই নয়। অথচ তিনি প্রতিদিন আম, কলা এবং ছানার তৈরি বেশ কিছু মিষ্টি খাচ্ছেন। তাঁর বাড়ি থেকে খাবার পাঠানো হচ্ছে। ইডির দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীকে বাড়ির খাবার দেওয়া বন্ধ করা হোক। তিহাড় জেল প্রশাসন ইডি এবং আপ, দুই শিবিরের অভিযোগই অস্বীকার করেছে। তারা বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে সকালের চায়ের পর সারা দিনে তিনবার ভারী খাবার দেওয়া হয়। আদালতের নির্দেশে বাড়ির খাবার দেওয়া হচ্ছে। প্রতিদিন দু’বার করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। তারপরেও এমন গুরুতর অভিযোগ তোলা হচ্ছে।

এই পরিস্থিতিতে ইনসুলিন দেওয়ার আর্জি জানিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। আজ সেই মামলার শুনানিতে আদালত কেজরিওয়ালের আর্জি খারিজ করে দেয়। আদালতের তরফে তিহাড় জেল কর্তৃপক্ষ নির্দেশ দেওয়া হয়েছে যে, জেলের মধ্যেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক কেজরিওয়ালের জন্য। ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে পরামর্শের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, যদি বিশেষ পরামর্শের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তিহাড় কর্তৃপক্ষ যেন এইমস-এর মেডিক্যাল বোর্ডের পরামর্শ নেয়। এইমস-এর চিকিৎসকদের এই বিষয়ে একটি বোর্ড গঠনেরও নির্দেশও দিয়েছে আদালত।


```