Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মুখোমুখি, ছিন্নভিন্ন হয়ে গেল দুই যুবকের শরীর, হাড়হিম ভিডিও

দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে বাইক স্টান্টের সময় মুখোমুখি সংঘর্ষে দুই বাইকারের মৃত্যু ও একজন আহত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘিরে নিন্দার ঝড়।

 

বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মুখোমুখি, ছিন্নভিন্ন হয়ে গেল দুই যুবকের শরীর, হাড়হিম ভিডিও

স্টান্টে ভয়াবহ দুর্ঘটনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 August 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: নির্মীয়মাণ দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে বাইক স্টান্ট করার সময় দুই বাইকারের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৩ আগস্ট।

এই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, একজন বাইক আরোহী একটি সুপারবাইকে দাঁড়িয়ে স্টান্ট করছেন। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, 'কয়েকটা লাইক পাওয়ার জন্য এভাবে জীবনের ঝুঁকি নেওয়া একেবারেই উচিত না।' আর এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'এসব করার কী মানে ছিল!'

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের নাম রোহিত (৩১) এবং সুবোধ (৪২)। এই দুর্ঘটনায় তাঁদের সঙ্গী সঞ্জয় শর্মা আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ একটি তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। এমন বিপজ্জনক স্টান্ট করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণহানির কারণ হয়।


```