Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

গঙ্গাজলে ১৮% জিএসটি বসিয়েছেন মোদী?কংগ্রেসের অভিযোগের জবাবে যা বলল সিবিআইসি

গঙ্গাজলে ১৮% জিএসটি বসিয়েছেন মোদী?কংগ্রেসের অভিযোগের জবাবে যা বলল সিবিআইসি

শেষ আপডেট: 12 October 2023 21:33

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, পুজো সহ বিভিন্ন কাজে ব্যবহার্য গঙ্গাজল, তাতেও নাকি আঠারো শতাংশ জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার। পবিত্র গঙ্গাজলের উপর কর বসানোর এহেন ব্যবস্থাকে চূড়ান্ত 'লুঠতরাজ এবং দ্বিচারিতা' বলে দাবি করেছিল কংগ্রেস। যদিও শেষ পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমসের তরফে জানানো হল, কংগ্রেসের এই দাবি ভিত্তিহীন। 

বৃহস্পতিবার মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে এমন দাবি করেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'মোদীজি, মা গঙ্গার গুরুত্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন সাধারণ ভারতবাসীর কাছে অত্যন্ত বেশি। আপনি এখন উত্তরাখণ্ডে আছেন, সেটা খুব ভাল কথা, তবে আপনার সরকার তো পবিত্র গঙ্গাজলের উপর ১৮% জিএসটি আরোপ করেছে।'

তিনি আরও বলেন, 'আপনি একবারও ভাবেননি, যারা পবিত্র গঙ্গাজল ঘরে রাখার নির্দেশ দেন তাদের উপর কত বড় বোঝা চাপবে। এটা আপনার সরকারের লুঠতরাজ এবং দ্বিচারিতার নিদর্শন।'

বৃহস্পতিবার সকালেই উত্তরাখণ্ড সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়েই মণিপুর ইস্যুতে তাঁকে কটাক্ষ করেন খাড়্গে। 'সারা দেশ প্রশ্ন তুলছে কবে মণিপুরে যাবেন প্রধানমন্ত্রী,' দাবি কংগ্রেস প্রেসিডেন্টের। 

যদিও মল্লিকার্জুন খাড়্গের এই দাবি নস্যাৎ করে দিয়েছে সিবিআইসি। তারা জানিয়েছে গঙ্গাজলের উপর কোনও জিএসটি আরোপ করা হয়নি। এক্স হ্যান্ডেলে বিষয়টি স্পষ্ট করে দিয়ে সিবিআইসির তরফে লেখা হয়, 'পুজো সহ বিভিন্ন ঘরের কাজে সারা দেশ জুড়ে ব্যবহার করা হয় গঙ্গাজল। পুজোর জন্য ব্যবহৃত কোনও জিনিসের উপরেই জিএসটি ধার্য করা হয়নি। যখন থেকে জিএসসি ব্যবস্থা চালু হয়েছে, তখন থেকেই এগুলি করের আওতার বাইরে রয়েছে।' 

তারা আরও জানিয়েছে, ২০১৭ সালে জিএসটি কাউন্সিলের ১৪ এবং ১৫তম বৈঠকে পুজোর জিনিস নিয়ে বিশদে আলোচনা হয়েছিল। তখনই সমস্ত রকম পুজোর সামগ্রীকে জিএসটির আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


```