Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

রাহুলের সুরে সরব পাসোয়ান পুত্র চিরাগ, মোদীর মন্ত্রীর প্রশ্ন, সরকারি পদে বেসরকারি কর্তা কেন

একই দাবি তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, পশ্চাৎপদ ও সংখ্যালঘুদের পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

রাহুলের সুরে সরব পাসোয়ান পুত্র চিরাগ, মোদীর মন্ত্রীর প্রশ্ন, সরকারি পদে বেসরকারি কর্তা কেন

চিরাগ পাসোয়ান এবং রাহুল গান্ধী

শেষ আপডেট: 19 August 2024 20:51

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে বেসরকারি সংস্থার পদস্থ কর্তাদের নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ-র শরিক চিরাগ পাসোয়ান। তাঁর বক্তব্য, পিছিয়ে থাকা অংশের মানুষের সংরক্ষণের সুবিধা কেড়ে নিয়ে বেসরকারি কোম্পানির আধিকারিকদের বসানোর সরকারি সিদ্ধান্তের ঘোর বিরোধী তাঁর দল লোক জনশক্তি (রাম বিলাস)। প্রয়াত হরিজন নেতা তথা দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলালের পুত্র চিরাগ মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে আসীন। তাঁর বক্তব্য, সমস্ত সরকারি পদে ইউপিএসসি'র নিয়ম মেনে নিয়োগ করতে হবে। সংরক্ষণকে অস্বীকার করা যাবে না।

একই দাবি তুলেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, পশ্চাৎপদ ও সংখ্যালঘুদের পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। এদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তাঁর বক্তব্য, কংগ্রেস শাসিত ইউপিএ জমানাতেই গুরুত্বপূর্ণ সরকারি পদে বেসরকারি সংস্থার অভিজ্ঞ আধিকারিকদের চুক্তি ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। বর্তমান সরকার সেই কাজটিই স্বচ্ছতার সঙ্গে করছে। 

রাহুল গান্ধী রবিবার অভিযোগ করেছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে বেসরকারি সংস্থায় কর্মরত আরএসএস অনুগামীদের বসানো হচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির বক্তব্য, আইএএস অফিসারদের বাদ দিয়ে বেসরকারি সংস্থার পদস্থ আধিকারিকদের বসিয়ে নরেন্দ্র মোদী সরকার প্রশাসনের অন্দরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রভাব বাড়াচ্ছে। ফলে ইউপিএসসি-র প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থহীন হয়ে পড়ছে। 

রাহুল দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের প্রতি বঞ্চনার কথাও বলেন। কংগ্রেস নেতার বক্তব্য, আমি বারে বারে বলেছি, সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে দলিত, আদিবাসী, ওবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নামমাত্র। এই ফারাক পূরণ না করে বেসরকারি সংস্থার এক্সিকিউটিভদের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে গুরুত্বুপূর্ণ পদে। 

সরকারের গুরুত্বপূর্ণ পদে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনুন্নতদের প্রাপ্য সম্মান, মর্যাদা দেওয়া হচ্ছে না বলে রাহুল বিগত দেড়-দু বছর ধরে লাগাতার সরব। লোকসভায় তিনি বলেন, বাজেট তৈরিতে যে ২৭জন অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আধিকারিক ছিলেন মাত্র একজন করে। সোমবার তাঁর অভিযোগে গলা মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।


```