Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

ফাটানো হল চোয়াল, উপড়ানো হল নখ! অকথ্য নির্যাতনে মৃত ভালুক, ছত্তীসগড়ের ঘটনায় নিন্দার ঝড়

অনেক সময় মানুষ অসহায় পশুর চেয়েও অধম হয়ে ওঠে! এমন কিছু কাণ্ড ঘটিয়ে বসে যাকে পাশবিক নৃশংসতা বললেও কম বলা হয়।

ফাটানো হল চোয়াল, উপড়ানো হল নখ! অকথ্য নির্যাতনে মৃত ভালুক, ছত্তীসগড়ের ঘটনায় নিন্দার ঝড়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 April 2025 16:14

দ্য ওয়াল ব্যুরো: অনেক সময় মানুষ অসহায় পশুর চেয়েও অধম হয়ে ওঠে! এমন কিছু কাণ্ড ঘটিয়ে বসে যাকে পাশবিক নৃশংসতা বললেও কম বলা হয়। এমনই ভয়াবহ এক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ভালুকের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে কয়েকজন মানুষ। বেধড়ক মারে একদিকে যেমন ভালুকের মুখের চোয়াল ভেঙে দিতে দেখা যাচ্ছে, তেমনই দেখা গেছে, জীবন্ত অবস্থায় ভালুকের নখ উপড়ে নেওয়ার নৃশংস ছবি।

ছত্তীসগঢ়ের সুকমার এমনই ভয়াবহ ছবি সামনে এসেছে। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যেখানে দেখা যাচ্ছে, একটি কালো ভালুককে লোহার তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুই হাত বাঁধা অবস্থাতেই মেরে তার চোয়াল ফাটিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে গলগল করে রক্ত ঝরছে। 

ওই অবস্থাতেই এক যুবককে ভালুকটির কান ধরে ক্যামেরার সামনে অঙ্গিভঙ্গি করতেও দেখা যায়‌। আরেকজনকে ভালুকটির পায়ের নখ উপড়ে নিতে দেখা যায়। যন্ত্রণায় রীতিমতো ছটফট করলেও সেদিকে নজর নেই নির্যাতনকারীদের। শেষ পর্যন্ত ভালুকটির মৃত্যু হয়।

ভিডিও সামনে আসতেই তৎপর হয়েছে বন দফতর। ওই ভিডিও ফুটেজের সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত। এখনও অভিযুক্তদের খোঁজ মেলেনি। বন দফতরের তরফে অভিযুক্তদের ছবি প্রকাশ করে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজ দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। 

এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে বা যারা নৃশংস ঘটনা ঘটিয়েছে তাঁদের খুঁজে বের করা হবে, এবং বন্যপ্রাণী আইনে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের অপরাধে দুই বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। জানা গেছে, অভিযুক্তদের খুঁজে বের করতে সুকমা বন বিভাগের কর্মকর্তা এবং রেঞ্জ অফিসার ইতিমধ্যে একটি দল গঠন করেছেন।


```