Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

রাহুল গান্ধীর 'ধাক্কায়' আহত বিজেপি সাংসদ ষড়ঙ্গী! আম্বেদকর-বিতর্কে তুমুল সংঘাত সংসদে

ঘটনার পরে রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজে ষড়ঙ্গীকে (Pratap Chandra Sarangi) দেখতে আসেন। তবে এই নিয়ে লোকসভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

রাহুল গান্ধীর 'ধাক্কায়' আহত বিজেপি সাংসদ ষড়ঙ্গী! আম্বেদকর-বিতর্কে তুমুল সংঘাত সংসদে

রাহুল গান্ধী। সংসদে তুলকালাম।

শেষ আপডেট: 19 December 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কাতর্কি এবার হাতাহাতিতে পরিণত হল। বৃহস্পতিবার লোকসভায় বিরোধীদের বিক্ষোভ ঘিরে চলা ধাক্কাধাক্কির জেরে আহত হন বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী (Pratap Chandra Sarangi)।

এই ঘটনায় ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী সরাসরি অভিযোগ করেছেন, তাঁকে ধাক্কা মেরেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের দাবি, সংঘর্ষের সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে ষড়ঙ্গীর মাথায় আঘাত লাগে। পরে তাঁকে অধিবেশন কক্ষ থেকে সকলে ধরাধরি করে বের করে আনেন।

ঘটনার পরে রাহুল গান্ধী নিজে ষড়ঙ্গীকে দেখতে আসেন। তবে এই নিয়ে লোকসভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

দিন কয়েক আগে অমিত শাহ সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে রাজ্যসভায় এক বক্তৃতায় বলেন, 'এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...।" তিনি যোগ করেন, "এত বার ভগবানের নাম নিলে সাত জন্মে স্বর্গ পাওয়া যেত।"

বুধবার থেকেই বিরোধী দলগুলো অমিত শাহের এই মন্তব্যকে "আম্বেদকর-অবমাননা" বলে অভিযোগ তুলেছে। কংগ্রেসের নেতৃত্বে এই প্রতিবাদে লোকসভায় বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে। তার মাঝে পড়েই আহত হন ষড়ঙ্গী।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ওড়িশায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস এবং তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে মারার ঘটনায় বজরং দলের সঙ্গে এই ষড়ঙ্গীর নামও জড়িয়েছিল। সেই সময় বজরং দলের রাজ্য সভাপতি ছিলেন তিনি। যদিও বিচারে ষড়ঙ্গী রেহাই পান, কিন্তু মূল অভিযুক্ত দারা সিংহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

সংসদে আজকের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লোকসভার অধিবেশনেও এ নিয়ে ফের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারপক্ষের তীব্র তোপের মুখে পড়তে পারেন ধাক্কা মারায় অভিযুক্ত বিরোধী নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, বিরোধীরা অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করে ক্ষমা চাওয়ার দাবিতে অনড়।


```