Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

জয়পুর দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, 'বার্ডস আই' ভিউতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

একটি পেট্রল পাম্পের কাছে রাসায়নিক ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারে রান্নার গ্যাসবাহী একটি ট্যাঙ্কারে।

জয়পুর দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, 'বার্ডস আই' ভিউতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

দুর্ঘটনার ছবি ধরা পড়েছে নতুন ফুটেজে

শেষ আপডেট: 21 December 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো: জয়পুর-আজমির হাইওয়েতে যে দুর্ঘটনা ঘটেছে তার নতুন ফুটেজ প্রকাশ্যে এসেছে। 'বার্ডস আই' ভিউ দেখে বোঝা যাচ্ছে এই দুর্ঘটনা কতটা ভয়ঙ্কর ছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪০-এর বেশি জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে অন্তত ২৪ জনের অবস্থাই আশঙ্কাজনক। 

একটি পেট্রল পাম্পের কাছে রাসায়নিক ভর্তি ট্রাক সজোরে ধাক্কা মারে রান্নার গ্যাসবাহী একটি ট্যাঙ্কারে। সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গাড়িতেও ধাক্কা লাগে তার প্রবল গতির কারণে। হাইওয়ের পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে এও দেখা যাচ্ছে, পাশের হাইওয়েতে ট্রাক এবং ট্যাঙ্কারের সংঘর্ষ হওয়ার কিছু মিনিটের মধ্যে গ্যাস লিক হয়। আর কয়েক সেকেন্ডের মধ্যে বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় সবকিছু। কিছু পরেই দেখা যায়, যুদ্ধক্ষেত্রের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের মতো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরের কাছে ভাঙ্করোডা এলাকায় ওই দুর্ঘটনায় কম করে ৪০ গাড়ি জ্বলে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িতে চোখের নিমেষে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রচণ্ড দগ্ধ হয়ে চিকিৎসাধীন অন্তত ৪১ জন। প্রাথমিক তথ্যে জানা গেছে, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল, সেটিতে রাসায়নিক পদার্থ লোড করা ছিল। আগুন লেগে পরপর একাধিক ট্রাক জ্বলে গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং ইতিমধ্যে নিকটবর্তী হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতেই পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থলে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা রয়েছে।


```