Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বিহারে বাঁদরের হামলায় বৃদ্ধের মৃত্যু, আতঙ্ক, দিশাহারা প্রশাসন বন দফতরের দ্বারস্থ

গ্রামের মুখিয়া রামকুমার যাদব স্থানীয় থানার ওসি মহম্মদ নাদিমকে সঙ্গে নিয়ে গ্রামে যান। তাঁরা বন দফতরের সহায়তা চান।

বিহারে বাঁদরের হামলায় বৃদ্ধের মৃত্যু, আতঙ্ক, দিশাহারা প্রশাসন বন দফতরের দ্বারস্থ

এআই দিয়ে বানানো ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 August 2025 07:33

দ্য ওয়াল ব্যুরো: বিহারের মধুবনি জেলায় বাঁদরের আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২০-২২টি বাঁদর তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম রামনাথ চৌধুরী। ৬৭ বছর বয়সি প্রবীণ স্থানীয় একটি জুট মিলের অবসরপ্রাপ্ত করণিক।  পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছে, আতঙ্কে হার্ট ফেল করেছেন ওই ব্যক্তি। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শতাধিক বাঁদর ওই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। সেগুলি কোথা থেকে এল, কেনইবা মধুবনির ওই গ্রাম বেছে নিল তা স্পষ্ট হয়নি।

গ্রামের মুখিয়া রামকুমার যাদব স্থানীয় থানার ওসি মহম্মদ নাদিমকে সঙ্গে নিয়ে গ্রামে যান। তাঁরা বন দফতরের সহায়তা চান।


```