Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

হিন্দি বলয়ে ৩ রাজ্যেই এগিয়ে বিজেপি, তেলঙ্গানায় কংগ্রেস!

ভোট বিশেষজ্ঞদের মতে, এখনই ট্রেন্ড বোঝা সম্ভব নয়। ইভিএম মেশিন খুললেই ফলাফল পাল্টে যেতে পারে।

হিন্দি বলয়ে ৩ রাজ্যেই এগিয়ে বিজেপি, তেলঙ্গানায় কংগ্রেস!

শেষ আপডেট: 3 December 2023 17:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে দেশের চার রাজ্যে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই তাকিয়ে আছে এই বিধানসভা নির্বাচনগুলির ফলাফলের দিকে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন চার রাজ্যেই ইভিএম গণনা শুরু হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, পোস্টাল ব্যালট গণনায় ছত্তীসগড়ে কংগ্রেস এগিয়ে থাকলেও ইভিএম মেশিন খুলতেই বিজেপির পাল্লা ভারী হয়ে যায়। এছাড়াও, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও বিজেপি, কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে। শুধুমাত্র তেলঙ্গানায় কংগ্রেসের ফল ভাল হওয়ার ইঙ্গিত মিলছে।

দুপুর ৩টে পর্যন্ত যা খবর, তাতে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। তবে তেলেঙ্গানাতে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। ভোট বিশেষজ্ঞদের মতে, যা ট্রেন্ড তাতে কী ফল হতে চলেছে তা স্পষ্ট হচ্ছে।  

দুপুর ৩টে পর্যন্ত চার রাজ্যের যা ফলাফল:

মধ্যপ্রদেশে মোট ২৩০টি আসন। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়তে গেলে জিততে হবে ১১৬টি আসনে। প্রাথমিক ট্রেন্ডে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে বিজেপি। ওই রাজ্যে গেরুয়া শিবির এগিয়ে ১৬২টি আসনে। আর কংগ্রেস ৬৬টি আসনে এগিয়ে। অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে।

রাজস্থানেও এগিয়ে আছে বিজেপি। অনেকেই বলছেন মরুরাজ্যের শাসনে পালাবদল হতে পারে। এই রাজ্যে ১১৬টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস অনেকটাই। তারা ৬৯টি আসনে এগিয়ে রয়েছে। রাজস্থানে মোট আসন ১৯৯টি।    

মধ্যপ্রদেশ ও রাজস্থান কংগ্রেসের চিন্তা বাড়ালেও তেলেঙ্গানা হাসি ফোটাচ্ছে। ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড দেখে যে প্রশ্ন বড় হয়ে উঠছে তা হল, কে চন্দ্রশেখর রাও সরকার কি থাকবে তেলঙ্গানায়, নাকি কুর্সির দখল নেবে কংগ্রেস? দেখা যাচ্ছে, এই রাজ্যে ১১৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। তাতে কংগ্রেস ম্যাজিক ফিগার ৬০টি আসনের বেশিতে এগিয়ে আছে। হাত শিবির এগিয়ে রয়েছে ৬৪ আসনে। সেখানে কেসিআরের দল বিআরএস এগিয়ে ৪০টি আসনে। বিজেপি এগিয়ে মাত্র ৭ আসনে।    

অন্যদিকে ছত্তীসগড়েও বিজেপি এগিয়ে। ৯০ আসনের এই রাজ্যে হাত শিবির এগিয়ে ৩২টি আসনে। অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। তারা এগিয়ে ৫৬টিতে।  

রাজনৈতিক মহলের মতে, ৪ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল কী হতে চলেছে তা পরিষ্কার হয়ে গেছে। এই ছবির খুব একটা বদল হবে না। হিন্দিবলয়ের তিন রাজ্যের দখল লিন বিজেপি। রাজস্থান ও ছত্তীসগড় হাতছাড়া হয়ে গেল কংগ্রেসের। 


```