Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সোনা পাচারের দায়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের এক বছরের জেল

গত মার্চ মাসের গোড়ার দিকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হন প্রখ্যাত কন্নড় অভিনেত্রী।

সোনা পাচারের দায়ে কন্নড় অভিনেত্রী রানিয়া রাওয়ের এক বছরের জেল

রানিয়া রাও। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 17 July 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচারে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে এক বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত। বিদেশি মুদ্রা ও পাচারমূলক কার্যকলাপ দমন আইনে (COFEPOSA) সোনা পাচারের দায়ে সাজা ঘোষণা করেছে আদালত। এই একবছরের মধ্যে কোনওরূপ জামিনে মুক্তি পাবেন না ৩২ বছর বয়সি অভিনেত্রী।

এর আগে গত ২০ মে নগর আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন রানিয়া রাও ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী, অভিযুক্ত তরুণ রাজু। কারণ ডিরেক্টরেট অফ রেভেনেই ইন্টেলিজেন্স (DRI) তাঁদের বিরুদ্ধে সময়মতো চার্জশিট দাখিল করতে পারেনি। সেই সময়ে ২ লক্ষ টাকার বন্ড ও সিওরিটি মূল্যে দুজনেই জামিন পেলেও কফেপোসায় তাঁদের হেফাজতে থাকতে হয়েছিল। এই আইনে একবছর পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও চার্জ গঠন ছাড়াই হেফাজতে রাখা যায়। শুধুমাত্র পাচারমূলক কাজের সন্দেহে অভিযুক্তদের জেলে রাখতে পারার ক্ষমতা রয়েছে এই আইনে।

প্রসঙ্গত, গত মার্চ মাসের গোড়ার দিকে সোনা পাচারের অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হন প্রখ্যাত কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে রানিয়া রাওকে। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর কন্নড় অভিনেত্রীকে আর্থিক অপরাধ সংক্রান্ত আদালতে তোলা হয়। আদালত রানিয়া রাওকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। উল্লেখ্যরানিয়া কর্নাটকের ডিজিপি পদমর্যাদার এক আইপিএস অফিসারের কন্যা।

ডিআরআই বেশ কিছুদিন ধরেই রানিয়ার উপর রাখছিল। তাঁর ঘনঘন দুবাই যাওয়া-আসা নিয়ে অভিনেত্রীকে পাকড়াও করতে তক্কেতক্কে ছিলেন আধিকারিকরা। অফিসারদের সূত্রে জানা গিয়েছেঅভিনেত্রী অধিকাংশ সোনার গয়না যাতে খালি চোখে না দেখা যায়এমনভাবে শরীরের পোশাকে লুকিয়ে রেখেছিলেন। এবং সোনার বাঁটগুলি তাঁর বাক্সের পোশাকের ভাঁজে ভাঁজে রাখা ছিল।

প্রাথমিক সূত্রে জানা গিয়েছেবিমান থেকে নামার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের সময় রানিয়া দাবি করেন যেতাঁর বাবা ডিজিপি। এবং তিনি স্থানীয় পুলিশকে ফোন করে তাঁদের সাহায্যে বাড়ি চলে যেতে পারেন। ডিআরআই এখন তদন্ত করছেরানিয়া যাঁদের নাম করেছেনতাঁদের কেউ এই পাচারের সঙ্গে জড়িত কিনা। এই পাচারচক্রের জাল কতদূর বিস্তৃত তাও নজরে রয়েছে দফতরের।

কে কন্নড় অভিনেত্রী রানিয়া রাও?

৩২ বছরের রানিয়া রাও কর্নাটকের চিকমাগালুরের বাসিন্দা। সিনেমার পর্দায় আসার আগে রানিয়া বেঙ্গালুরুর দয়ানন্দ সাগর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। ২০১৪ সালে রানিয়া প্রথম সিনেমায় আসেন। কন্নড় ভাষার 'মানিক্যছবিতে অভিনয় দিয়ে তাঁর অভিনেত্রীর জীবন শুরু করেন। ওই ছবির পরিচালক ও অভিনেতা ছিলেন সুদীপ। কন্নড় ভাষা ছাড়াও ২০১৬ সালে তামিল ছবিতেও কাজ শুরু করেন রানিয়া। একটি রোমান্টিক ড্রামায় তিনি বিক্রম প্রভুর বিপরীতে অভিনয় করেন। তার পরের বছর ফের কন্নড় ছবি 'পটাকিনামে একটি হাসির ছবিতে অভিনয় করেন।


```