Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কুলগামে ফের খতম ৩ জঙ্গি! রবিবার নতুন করে শুরু গুলির লড়াই

এই অপারেশনে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির নজরদারি যন্ত্র, ড্রোন ও থার্মাল ইমেজিং। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি ও সেনার ১৫ কর্পস কমান্ডার।

কুলগামে ফের খতম ৩ জঙ্গি! রবিবার নতুন করে শুরু গুলির লড়াই

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 August 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কুলগামে অপারেশন আখাল-এর তৃতীয় দিন রবিবার। এদিন ভোর রাতে ফের তিন জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। গুলির লড়াই চলছে শুক্রবার থেকে। ওইদিন রাতে লড়াই স্থগিত হয়। শনিবার ভোর থেকে ফের শুরু হয়। এখনও পর্যন্ত এই অপারেশনে মোট ৬ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ান।

গোপন সূত্রে খবর পেয়ে অপারেশন মহাদেবের পর অপারেশন আখাল শুরু হয় শুক্রবার। রবিবারও জঙ্গি দমনে অপারেশন চলছে বলে জানা গেছে। নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে রবিবার সকালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার যাদের মারা হয়েছে, তারা লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য। এই সংগঠনই দক্ষিণ কাশ্মীরের পহেলগামে ২৫ জন নিরীহ পর্যটককে ও এক ঘোড়া চালককের উপর হামলার দায় স্বীকার করেছিল।

এই অপারেশনে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তির নজরদারি যন্ত্র, ড্রোন ও থার্মাল ইমেজিং। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি ও সেনার ১৫ কর্পস কমান্ডার।

পহেলগাম হামলার জঙ্গিদের খতম করতে সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ নামে যৌথ বাহিনী। ২৯ জুলাই চালানো হয় ‘অপারেশন শিবশক্তিও’, তাতেও মারা যায় দুই জঙ্গি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় সক্রিয় জঙ্গিদের দমন করতে যে কড়া কৌশলে সেনা এগোচ্ছে, এই ধারাবাহিক সাফল্য তারই প্রমাণ। তবে এখনও আখাল জঙ্গলে তল্লাশি চলছে। সেনা বাহিনী সূত্রে জানানো হয়েছে, শেষ জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না।


```