Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

যোগ ব্যায়াম থেকে আয়ুর্বেদিক ওষুধ, কোভিডজয়ীদের জন্য গাইডলাইন দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগীদের বিষয়ে গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। তাতে বলা হয়েছে, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁরা নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়া

যোগ ব্যায়াম থেকে আয়ুর্বেদিক ওষুধ, কোভিডজয়ীদের জন্য গাইডলাইন দিল কেন্দ্র

শেষ আপডেট: 13 September 2020 15:50

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ থেকে সেরে ওঠা রোগীদের বিষয়ে গাইডলাইন জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। তাতে বলা হয়েছে, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁরা নিয়মিত আয়ুর্বেদিক ওষুধ খান এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম করুন নিয়মিত। স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করেই বলেছে, এই গাইডলাইন তাঁদের জন্যই, যাঁরা কোভিড থেকে সেরে উঠেছেন। যাঁদের উপসর্গ ছিল, গা হাত পা ব্যথা, জ্বর, সর্দি ছিল, তাঁদের জন্যই এই গাইডলাইন। একই সঙ্গে বলা হয়েছে সবসময় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। স্বীকৃত আয়ুর্বেদিক চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাঁদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে গাইডলাইনে। রোজ পরিমাণ মতো গরম জল খাওয়ার কথাও উল্লেখ রয়েছে তাতে। কোভিড সারিয়ে ওঠা রোগীদের উদ্দেশে প্রতিদিন সকালে দুধ বা জলের সঙ্গে এক চামচ চবনপ্রাস খাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক। রোজ গার্গেল করার কথাও বলা হয়েছে। প্রতিদিন হাঁটাহাঁটি করা ও যোগ ব্যায়াম করার কথা বলা হয়েছে গাইডলাইনে। এর ফলে শরীরে রোগ প্র্তীরোস ক্ষমতা বাড়বে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সুগার, কিডনির অসুখের মতো কঠিন রোগ থাকা ব্যক্তিদের উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, ওই রোগের ওষুধের সঙ্গে সঙ্গে যোগ ব্যায়ামকে অভ্যেস করে ফেলতে হবে। সমাজিক ভাবে যাতে কোভিডজয়ীদের কোনও বয়কটের মতো পরিস্থিতিতে না পড়তে হয় সে ব্যাপারে সার্বিকভাবে সকলের দায়িত্ব পালনের কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে। কোভিড থেকে সেরে ওঠা রোগীরা যাতে আর পাঁচ জনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সে ব্যাপারেও সামাজিক দায়িত্বের কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

```