Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

টিভির রিমোটের চেয়েও ছোট! বিশ্বের সবচেয়ে বেঁটে কুকুর হিসেবে গিনেস বুকে নাম তুলল পার্ল

দ্য ওয়াল ব্যুরো: নাম 'পার্ল'। বয়স মাত্র ২ বছর। উচ্চতা ৩.৫৯ ইঞ্চি। দৈর্ঘ্য ৫ ইঞ্চি। অর্থাৎ কিনা, টিভির রিমোটের থেকেও ছোট। এক ডলারের নোটের প্রায় সমান-সমান পার্ল ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বেঁটে কুকুর (World's Shortest Dog) হিসেবে গিনেস বুকে (G

টিভির রিমোটের চেয়েও ছোট! বিশ্বের সবচেয়ে বেঁটে কুকুর হিসেবে গিনেস বুকে নাম তুলল পার্ল

শেষ আপডেট: 11 April 2023 07:37

দ্য ওয়াল ব্যুরো: নাম 'পার্ল'। বয়স মাত্র ২ বছর। উচ্চতা ৩.৫৯ ইঞ্চি। দৈর্ঘ্য ৫ ইঞ্চি। অর্থাৎ কিনা, টিভির রিমোটের থেকেও ছোট। এক ডলারের নোটের প্রায় সমান-সমান পার্ল ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বেঁটে কুকুর (World's Shortest Dog) হিসেবে গিনেস বুকে (Guinness Book of world Records) নাম তুলে ফেলেছে।

পার্ল একটি চিহুয়াহুয়া প্রজাতির মেয়ে কুকুর। তার জন্ম ২০২০ সালের ১ সেপ্টেম্বর অর্ল্যান্ডোর ক্রিস্ট্যাল ক্রিক পশু হাসপাতালে। তবে তার বর্তমান ঠিকানা ইতালিতে ভ্যানেসা সেলমারের বাড়ি। দু' বছর বয়সেই বিশ্ব-রেকর্ড করে ফেলেছে পার্ল। অবিশ্বাস্যভাবে ছোট হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে 'পৃথিবীর সবচেয়ে বেঁটে কুকুর'-এর স্বীকৃতি পেয়েছে সে। গত ১০ এপ্রিল গিনেস বুকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পার্লের ছবি পোস্ট করে সে কথা জানানো হয়।

পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'বিশ্বের ক্ষুদ্রতম কুকুর পার্লকে হ্যালো বলুন।'

https://twitter.com/GWR/status/1645188506208071681?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1645188506208071681%7Ctwgr%5Edbbb4d68600307fe0b883494cb95bcaa57ad54ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fworlds-shortest-dog-tinier-than-a-tv-remote-sets-guinness-world-record-3936849

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সূত্রেই জানা গেছে, পার্ল হল 'মিরাক্যল মিলি'র যমজ বোনের মেয়ে। পার্লের আগে বিশ্বের ক্ষুদ্রতম কুকুরের রেকর্ড ছিল তার মাসি মিরাক্যল মিলি'রই। ৩.৮ইঞ্চি উচ্চতার চিহুয়াহুয়া মিরাক্যল মিলি ২০২০ সালে মারা যায়।

সম্প্রতি পার্লকে নিয়ে 'দেই রেকর্ড' নামে একটি ইতালিয়ান টিভি শোতে এসেছিলেন তার মালকিন ভ্যানেসা। সেখানেও বিপুল জনপ্রিয়তা এবং ভালবাসা পায় খুদে কুকুরটি।

ভ্যানেসা জানিয়েছেন, এমনিতে চিহুয়াহুয়া প্রজাতির কুকুর বেশ রাগী হলেও পার্ল সেই তুলনায় শান্তশিষ্ট। সে নতুন নতুন জামা পরতে এবং সাজগোজ করতে রীতিমতো ভালবাসে। মুরগির মাংস এবং স্যামন মাছ তার প্রিয় খাবার।

'আমরা ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই ওকে পেয়েছি। আর এই যে আমরা নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছি, এটাও একটা দারুণ ব্যাপার,' জানিয়েছে ভ্যানেসা।

ডাবিং করা রামায়ণ চলছে বারের টিভিতে, সঙ্গে আধুনিক গান, দায়ের এফআইআর! দেখুন ভিডিও


```