Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

এই প্রথম ভারতের বাইরে তৈরি হচ্ছে যোগ বিশ্ববিদ্যালয়

দ্য ওয়াল ব্যুরো : ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমেরিকার লস এঞ্জেলিসে প্রতিষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয়। ভারতের সনাতন যোগ নিয়ে পড়ানো হবে সেখানে। যোগ নিয়ে গবেষণাও করা হবে। তার নাম হবে বিবেকানন্দ যোগ বিশ্ববিদ্যালয়। মঙ্

এই প্রথম ভারতের বাইরে তৈরি হচ্ছে যোগ বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 24 June 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো : ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমেরিকার লস এঞ্জেলিসে প্রতিষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয়। ভারতের সনাতন যোগ নিয়ে পড়ানো হবে সেখানে। যোগ নিয়ে গবেষণাও করা হবে। তার নাম হবে বিবেকানন্দ যোগ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট অফিসে এক ভারচুয়াল অনুষ্ঠানে ওই বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন ও বিদেশমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্য পি পি চৌধুরি। নতুন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হচ্ছেন যোগ গুরু এইচ আর নগেন্দ্র। ভারচুয়াল অনুষ্ঠানে মুরলিধরন বলেন, স্বামী বিবেকানন্দ আমেরিকায় এসে বিশ্বভ্রাতৃত্বের বাণী শুনিয়েছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যোগের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। তাঁর কথায়, "যোগ হল ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের অঙ্গ। তা ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যম। আমরা এর মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিতে পারি।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ শিক্ষক নগেন্দ্র বলেন, "১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ তাঁর বিখ্যাত ভাষণের মধ্যে দিয়ে ভারতীয় যোগের মাহাত্ম্য তুলে ধরেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যোগ শিক্ষা চালু করছি।" তাঁর বক্তব্য, এই বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ শিক্ষার সমন্বয় ঘটানো হবে। প্রাচ্যের থেকে আমরা পেয়েছি যোগ, পাশ্চাত্যের কাছে শিখেছি বৈজ্ঞানিক গবেষণা। ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী বলেন, নিউ ইয়র্ক শহরের সঙ্গে যোগের গভীর সম্পর্ক আছে। বহুকাল আগে স্বামী বিবেকানন্দ এই শহরে বসে যোগ নিয়ে বই লিখেছিলেন। সেই বই ভারতীয় যোগকে বিশ্বে জনপ্রিয় করে তুলেছে। কনসাল জেনারেল বলেন, আমেরিকায় এখন চার কোটি মানুষ যোগব্যায়াম করেন। নতুন বিশ্ববিদ্যালয় যোগকে আমেরিকায় আরও জনপ্রিয় করে তুলবে। পি পি চৌধুরি বলেন, যোগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব শক্তিশালী করে তোলে। এর মাধ্যমে শরীর ও মনের সংযোগ স্থাপিত হয়। আজকের দিনে যোগ বিশেষ প্রয়োজনীয়।

```