Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ব্রিজভূষন কাণ্ডের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি ফেডারেশন

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন করে দিল বিশ্ব কুস্তি সংস্থা। তারা এই মর্মে একটি ইমেল পাঠিয়েছে দিল্লি (Delhi) অফিসে। তারপর এই নিয়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছে (World wrestling body ban Indias national wrestling federatio

ব্রিজভূষন কাণ্ডের মধ্যেই ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন দিল বিশ্ব কুস্তি ফেডারেশন

শেষ আপডেট: 24 August 2023 07:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসন করে দিল বিশ্ব কুস্তি সংস্থা। তারা এই মর্মে একটি ইমেল পাঠিয়েছে দিল্লি (Delhi) অফিসে। তারপর এই নিয়ে তুলকালাম শুরু হয়ে গিয়েছে (World wrestling body ban Indias national wrestling federation)।

যার ফলে ভারতীয় কুস্তিগিররা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও টুর্নামেন্টে নামতে পারবেন না। বহুদিন ধরেই নানা অনৈতিক কাজকর্ম চলছে কুস্তি সংস্থায় (World wrestling body ban Indias national wrestling federation)। আগেই যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছেন বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিং। তাঁর বিষয়টি বিচারাধীন রয়েছে।

তার মধ্যেই ধেয়ে এল এই নির্বাসনের খাঁড়া। আগে বলা হয়েছিল ১২ অগস্ট জাতীয় অ্যাসোসিয়েশন এর নির্বাচন হবে। কিন্তু সেটি ফের পিছিয়ে গিয়েছে। কারণ পাঞ্জাব ও হরিয়ানা আদালত নির্দেশ দিয়েছে ভোট পিছিয়ে দেওয়ার। এতে করে আরও জটিলতা বেড়েছে।

ব্রিজভূষণ সিংকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে বহুদিন ধরে সেই পদ ফাঁকা রয়ে গিয়েছে। তাই আন্তর্জাতিক কুস্তি সংস্থা দেখেছে ভারত তাদের কোনও নিয়ম পালন করছে না। তারা বহুবার শোকজও করেছে এই ইস্যুতে। কিন্তু জাতীয় সংস্থার কর্তারা কোনও উচ্চবাচ্য করেননি। তারই খেসারত দিতে হবে দেশের তারকা কুস্তিগিরদের। এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্স এর আগে এটা বড় সমস্যা হিসেবে দেখা দিল।

নিজ ক্ষমতা বলে হরিয়ানা নির্বাচনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। এই নিয়ে বাকি রাজ্য গুলো অভিযোগ জানিয়েছে দিল্লি আদালতে।

হরিয়ানা এমনিতেই ভারতীয় কুস্তি সংস্থায় ভোটের অধিকার পায়না। তাই তারা কী করে এই দায়িত্ব পেল সেই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে ঘুর পথে সুযোগ করে দেওয়া হয়েছে হরিয়ানাকে।
হরিয়ানার কর্তাদের দাবি তাদের রাজ্য থেকে দেশ পেয়েছে বহু তারকাকে। তাদের কুস্তি পরিকাঠামোও খুব ভাল। তারা এই ক্ষমতার যোগ্যতা রাখে।

আরও পড়ুন: হাতে চাঁদ পাওয়ার মুহূর্তে উচ্ছ্বসিত বুমরারা, ডাবলিন থেকে চন্দ্রযান অবতরণ দেখল ভারতীয় দল


```