
শেষ আপডেট: 27 June 2019 18:30
অ্যাপল পার্ক[/caption]
চলতি বছরের শেষের দিকে অ্যাপল ছাড়বেন আইভ। যে কোম্পানি তিনি তৈরি করছেন, তার নাম লাভফ্রম। এবং মজার কথা হলো, তার প্রথম ক্লায়েন্টই হলো অ্যাপল। আইভের নতুন সংস্থা কী তৈরি করবে সে সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। তবে লাভফ্রম-এর সদর দফতর হবে ক্যালিফোর্নিয়ায়।
আইভ আইফোন, আইপড, ম্যাক--এই সবেরই ডিজ়াইনার। ১৯৯৬ সালে তিনি অ্যাপল-এর ডিজ়াইন স্টুডিওর চিফ হিসেবে নিযুক্ত হন। সেই সময় সংস্থার আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল। কিন্তু ১৯৯৮ সালে আইম্যাক ডিজ়াইন করেন আইভ। তার পরে ২০০১-এ আইপড। ব্যাস, তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অ্যাপল-কে। ২০১২ সালে আইভকে নাইটহুডে ভূষিত করেন রানি এলিজাবেথ। তাই এখন তিনি স্যার জনি আইভ।
অ্যাপল-এর প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবস একবার বলেছিলেন, “অ্যাপল-এ আমার যদি কোনও স্পিরিচুয়াল পার্টনার থাকে, তা হলো আইভ।”
অ্যাপল-এর বস টিম কুকও আইভের প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্প্রতি অ্যাপল-এর রিটেল চিফ অ্যাঞ্জেলা রেন্ডসও ইস্তফা দিয়েছে। আইফোনের বিক্রিও কিছুটা কমেছে। ফলে এই সংস্থার লগ্নিকারীরা উদ্বিগ্ন।