Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বঙ্গ বিজেপির অন্দরে অসন্তোষের আগুন? সল্টলেকের পর মুরলীধর লেনে রাজ্য অফিসে বিক্ষোভ

বঙ্গ বিজেপির অন্দরে অসন্তোষের আগুন? সল্টলেকের পর মুরলীধর লেনে রাজ্য অফিসে বিক্ষোভ

শেষ আপডেট: 12 October 2023 14:55

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের পর এবার মুরলীধর সেন লেন। দলের একাংশ নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ জানাতে এবার বিজেপির রাজ্য অফিসে হাজির হলেন জেলার একাংশ কর্মী। প্ল্যাকার্ড হাতে নেতৃত্বর একাংশ নামোল্লেখ করে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। গোটা বিষয়টিকে ঘিরে অস্বস্তিতে নেতৃত্ব। 

'বিজেপি বাঁচাও মঞ্চ' গড়ে এদিন বিজেপির রাজ্য অফিসের সামনে হাজির হয়েছেন বিক্ষুদ্ধ কর্মীরা। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাংশ নেতৃত্বর বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলছেন, "লোকসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের নামে জেলায় জেলায় বিজেপিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরই প্রতিবাদে আমাদের এই ম়ঞ্চ।"

সূত্রের খবর, বিক্ষোভ দেখানোর পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে বিজেপি পার্টি অফিসের সামনে সভাও করবেন তাঁরা। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া থেকে বেশ কিছু কর্মী এদিন হাজির হয়েছেন বিজেপির রাজ্য অফিসে। বীরভূমের নানুরের এক ব্যক্তি, নিজেকে বিজেপির সক্রিয় কর্মী দাবি করে বলেন, "পার্টি করতে গিয়ে ২০১৯ সালে তৃণমূলের সন্ত্রাসে আমার ভাই খুন হয়ে গেল। অথচ আজও নেতৃত্বর কাউকে পাশে পেলাম না।"

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বঙ্গ বিজেপির অন্দরে জেলায় জেলায় ঘটেছে সাংগঠনিক রদবদল। নেতৃত্বর এই রদবদলেই বিস্তর পক্ষপাতিত্বের অভিযোগে সম্প্রতি সরব হয়েছিলেন একাংশ কর্মী। সাংগঠনিক রদবদলকে ঘিরেই বুধবার সন্ধেয় রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল বিজেপির সল্টলেকের অফিসে।

সূত্রের খবর, বুধবার সন্ধের মুখে বারাসত সাংগঠনিক জেলার একাংশ কর্মী পৌঁছন সল্টলেকের অফিসে। বারাসত সাংগঠনিক জেলার নবনিযুক্ত সভাপতি তরুণকান্তি ঘোষকে অবিলম্বে অপসারণের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভ সামলাতে গিয়ে সল্টলেক অফিসের একাংশ কর্মী রীতিমতো নাস্তানাবুদ হন। বিক্ষোভকারীদের ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় পার্টি অফিসের প্রধান ফটক। বাইরের দরজায় রীতিমতো লাথি মারতে থাকেন দলেরই বিক্ষুদ্ধ কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতৃত্বর সঙ্গে বিজেপি নেতৃত্বর আঁতাতের অভিযোগও তোলেন তাঁরা।

ওই ঘটনার অব্যাহতি পরেই বৃহস্পতিবার যেভাবে জেলা থেকে বিজেপির কর্মীরা রাজ্য অফিসে হাজির হয়েছেন তাতে পুরো ঘটনায় যারপরনাই অস্বস্তিতে গেরুয়া শিবির। দলের অন্দরে বাড়তে থাকা অসন্তোষের জেরেই এমন পরিস্থিতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এই বিষয়ে রাজ্য নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, সল্টলেকের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের বহিষ্কার করা হতে পারে। কলকাতার সদর দফতরের বিক্ষোভকারীদের বিষয়েও একই পদ্ধতি অবলম্বন করা হবে কি না, তা অবশ্য স্পষ্ট নয়।


```